মেলারমাঠস্থিত ছাত্র-যুব ভবনে ভারতের ছাত্র ফেডারেশন (এসএফআই)-এর সদর বিভাগীয় কমিটির উদ্যোগে শহীদ অরুণ দেবের স্মৃতির উদ্দেশ্যে একটি স্বেচ্ছা রক্তদান শিবিরের আয়োজন করা হয়।ত্রিপুরায় গণতন্ত্র পুনরুদ্ধারের সংগ্রামের অন্যতম নায়ক শহীদ অরুণ দেবকে শ্রদ্ধা জানিয়ে আয়োজিত এই রক্তদান শিবিরে ছাত্র-যুবদের উল্লেখযোগ্য অংশগ্রহণ লক্ষ্য করা যায়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পশ্চিম ত্রিপুরা জেলা সিপিআই(এম)-এর সম্পাদক রতন দাস, এসএফআই-এর রাজ্য সভাপতি প্রীতম শীলসহ সংগঠনের অন্যান্য নেতৃবৃন্দ।বক্তারা বলেন, সমাজের প্রয়োজনে স্বেচ্ছায় রক্তদান একটি মানবিক উদ্যোগ। শহীদ অরুণ দেবের আদর্শকে স্মরণ করে এ ধরনের সামাজিক কর্মসূচি আগামী দিনেও অব্যাহত থাকবে বলেও তাঁরা জানান।রক্তদান শিবিরে বহু স্বেচ্ছাসেবী রক্তদান করেন এবং আয়োজকদের পক্ষ থেকে সকল রক্তদাতাকে ধন্যবাদ জানানো হয়।
শহীদ অরুণ দেবের স্মৃতিতে এসএফআই-এর রক্তদান শিবির, মেলারমাঠে স্বেচ্ছায় রক্তদান
