কমলপুরে সিটুর মহকুমা সম্পাদক দেবাশিস দাসের বাড়িতে অগ্নিসংযোগের অভিযোগকে কেন্দ্র করে রাজনৈতিক মহলে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। অভিযোগ, সিপিআই(এম)-এর রাজনীতির সঙ্গে যুক্ত থাকার কারণেই তাঁর বাড়িতে আগুন লাগিয়ে দেওয়া হয়েছে।বুধবার ঘটনাস্থল পরিদর্শনে যান সিপিআই(এম) এবং সিটুর শীর্ষ নেতৃত্ব। তাঁরা ক্ষতিগ্রস্ত পরিবারের সঙ্গে কথা বলেন এবং পুরো ঘটনার খোঁজখবর নেন। পাশাপাশি ঘটনার তীব্র নিন্দা জানিয়ে দোষীদের বিরুদ্ধে দ্রুত ও দৃষ্টান্তমূলক ব্যবস্থা নেওয়ার দাবি তোলেন।নেতৃত্বের দাবি, রাজনৈতিক প্রতিহিংসার জেরেই এই ঘটনা ঘটেছে। ভবিষ্যতে এ ধরনের ঘটনার পুনরাবৃত্তি রোধে প্রশাসনকে কঠোর পদক্ষেপ গ্রহণের আহ্বান জানান তাঁরা।অন্যদিকে, এই ঘটনার বিষয়ে প্রশাসন বা পুলিশের পক্ষ থেকে এখনও কোনো আনুষ্ঠানিক প্রতিক্রিয়া পাওয়া যায়নি। ঘটনার প্রকৃত কারণ জানতে তদন্তের দিকে নজর রয়েছে।
কমলপুরে সিটু নেতার বাড়ি পোড়ানোর অভিযোগ, ঘটনাস্থলে সিপিআই(এম)-এর শীর্ষ নেতৃত্ব
