Headlines

খামারবাড়ি সড়কের বেহাল দশা, চরম দুর্ভোগে ৮০-৯০টি পরিবারের বাসিন্দারা

মোহনভোগ আরডি ব্লকের অন্তর্গত কলমক্ষেত গ্রাম পঞ্চায়েতের ৩ নম্বর ওয়ার্ডের খামারবাড়ি সড়কের বেহাল অবস্থাকে কেন্দ্র করে ক্ষোভে ফুঁসছেন এলাকাবাসী। দীর্ঘদিন ধরে সংস্কারের অভাবে রাস্তাটি কার্যত চলাচলের অযোগ্য হয়ে পড়েছে। সামান্য বৃষ্টিতেই পুরো রাস্তা জল ও কাদায় ঢেকে যায়, ফলে প্রতিদিন জীবনের ঝুঁকি নিয়ে যাতায়াত করতে হচ্ছে স্থানীয়দের।স্থানীয় সূত্রে জানা গেছে, এই সড়কের ওপর নির্ভরশীল প্রায় ৮০ থেকে ৯০টি পরিবার। প্রতিদিন স্কুলপড়ুয়া, কর্মজীবী মানুষ, কৃষক এবং জরুরি পরিষেবার যানবাহন এই ভাঙাচোরা রাস্তা ব্যবহার করতে বাধ্য হচ্ছেন। রাস্তার বিভিন্ন অংশে বড় বড় গর্ত সৃষ্টি হওয়ায় মোটরসাইকেল, সাইকেল ও চারচাকা গাড়ি চলাচল অত্যন্ত ঝুঁকিপূর্ণ হয়ে উঠেছে।এলাকাবাসীর অভিযোগ, বহুবার প্রশাসনের কাছে রাস্তা সংস্কার এবং পাকা ঢালাই সড়ক নির্মাণের আবেদন জানানো হলেও এখনও পর্যন্ত কোনো কার্যকর উদ্যোগ নেওয়া হয়নি। আগে রাস্তার কিছু অংশে ইটের সলিং থাকলেও বর্তমানে রক্ষণাবেক্ষণের অভাবে তারও অস্তিত্ব প্রায় নেই।স্থানীয়দের দাবি, দ্রুত এই গুরুত্বপূর্ণ সড়কের সংস্কার না হলে বড় ধরনের দুর্ঘটনার আশঙ্কা রয়েছে। তাই জনস্বার্থে অবিলম্বে রাস্তা মেরামত ও স্থায়ী উন্নয়নের জন্য প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেছেন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *