Headlines

হাসপাতালে যাওয়ার পথে রহস্যজনকভাবে নিখোঁজ গৃহবধূ, মুখ্যমন্ত্রীর হস্তক্ষেপ চাইল পরিবার

রাজধানীর আমতলী থানার অন্তর্গত মধুবন-কাঁঠালতলী রিং সেটেলমেন্ট কলোনির এক গৃহবধূ রহস্যজনকভাবে নিখোঁজ হয়ে যাওয়ার ঘটনায় এলাকাজুড়ে উদ্বেগের সৃষ্টি হয়েছে। নিখোঁজ গৃহবধূর নাম মল্লিকা কর্মকার রায়।পরিবারের দাবি, গত পরশুদিন দুপুরে মল্লিকা কর্মকার রায় চিকিৎসার জন্য আগরতলার আইজিএম হাসপাতালের উদ্দেশ্যে বাড়ি থেকে বের হন। কিন্তু এরপর থেকে তিনি আর বাড়ি ফেরেননি। পরিবারের সদস্যরা আত্মীয়-স্বজনের বাড়িসহ সম্ভাব্য বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি চালিয়েও তার কোনো সন্ধান পাননি।ঘটনার পর মল্লিকার স্বামী শোপুর অঞ্জন রায় আমতলী থানায় একটি নিখোঁজ ডায়েরি দায়ের করেছেন। তবে তিন দিন অতিক্রান্ত হলেও এখনও পর্যন্ত তার কোনো খোঁজ মেলেনি বলে জানিয়েছে পরিবার।এদিকে, নিখোঁজ গৃহবধূর বাবা জগদীশ কর্মকার সংবাদমাধ্যমের মাধ্যমে রাজ্যের মুখ্যমন্ত্রীর কাছে আবেদন জানিয়ে প্রশাসনের সক্রিয় হস্তক্ষেপে দ্রুত তার মেয়েকে উদ্ধার করার দাবি তুলেছেন। তিনি জানান, মল্লিকার একটি ১০ বছর বয়সী কন্যাসন্তান রয়েছে, যে মায়ের অপেক্ষায় দিন গুনছে।পরিবারের পক্ষ থেকে প্রশাসনের কাছে দ্রুত তদন্ত জোরদার করে মল্লিকা কর্মকার রায়কে নিরাপদে পরিবারের কাছে ফিরিয়ে আনার আবেদন জানানো হয়েছে। ঘটনাকে ঘিরে এলাকায় উদ্বেগ ও উৎকণ্ঠার পরিবেশ বিরাজ করছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *