Headlines

বন্যা মোকাবিলায় সর্বাত্মক প্রস্তুত প্রশাসন, আতঙ্ক নয় সতর্ক থাকার আহ্বান পশ্চিম জেলা শাসকের

রাজ্যে টানা বর্ষণ এবং বিভিন্ন নদ-নদীর জলস্তর বৃদ্ধির প্রেক্ষাপটে সম্ভাব্য বন্যা পরিস্থিতি মোকাবিলায় পশ্চিম জেলা প্রশাসন সম্পূর্ণ প্রস্তুত রয়েছে বলে জানিয়েছেন পশ্চিম ত্রিপুরা জেলার জেলা শাসক ডা. বিশাল কুমার।তিনি জানান, জেলা প্রশাসনের পক্ষ থেকে পরিস্থিতির ওপর সার্বক্ষণিক নজরদারি চালানো হচ্ছে। সম্ভাব্য বন্যাপ্রবণ এলাকাগুলো চিহ্নিত করে প্রয়োজনীয় প্রস্তুতি নেওয়া হয়েছে। জরুরি পরিস্থিতি মোকাবিলায় উদ্ধারকারী দল, ত্রাণ সামগ্রী, নিরাপদ আশ্রয়কেন্দ্র এবং অন্যান্য প্রয়োজনীয় ব্যবস্থাও প্রস্তুত রাখা হয়েছে।জেলা শাসক আরও বলেন, আবহাওয়ার পূর্বাভাস এবং নদ-নদীর জলস্তরের তথ্য নিয়মিত পর্যবেক্ষণ করা হচ্ছে। কোনো এলাকায় জলাবদ্ধতা বা বন্যার আশঙ্কা দেখা দিলে দ্রুত প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করা হবে। সংশ্লিষ্ট সব দপ্তরকে সমন্বয়ের মাধ্যমে কাজ করার নির্দেশ দেওয়া হয়েছে।তিনি সাধারণ মানুষের উদ্দেশ্যে আতঙ্কিত না হয়ে সতর্ক থাকার আহ্বান জানান। পাশাপাশি প্রশাসনের জারি করা নির্দেশিকা মেনে চলতে এবং প্রয়োজনে স্থানীয় প্রশাসনের সঙ্গে যোগাযোগ রাখার পরামর্শ দেন।পশ্চিম জেলা প্রশাসনের দাবি, যেকোনো জরুরি পরিস্থিতিতে দ্রুত সাড়া দিয়ে মানুষের জানমাল রক্ষায় সব ধরনের ব্যবস্থা গ্রহণে তারা সম্পূর্ণ প্রস্তুত রয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *