আগরতলা, ১১ জুলাই: ত্রিপুরা মোটর শ্রমিক ইউনিয়নের ৪৫তম প্রতিষ্ঠা দিবস উপলক্ষে শনিবার আগরতলার পুরাতন মোটর স্ট্যান্ডে অবস্থিত ইউনিয়নের কেন্দ্রীয় কার্যালয়ে এক বর্ণাঢ্য কর্মসূচির আয়োজন করা হয়।প্রতিষ্ঠা দিবস উপলক্ষে সংগঠনের পতাকা উত্তোলন, শহিদদের প্রতি শ্রদ্ধা নিবেদন এবং সংগঠনের দীর্ঘ ৪৫ বছরের সংগ্রামী পথচলার স্মৃতিচারণ করা হয়। অনুষ্ঠানে ইউনিয়নের কেন্দ্রীয় ও স্থানীয় নেতৃত্ব, সদস্য-সদস্যা এবং বিভিন্ন স্তরের মোটর শ্রমিকরা উপস্থিত ছিলেন।বক্তারা বলেন, দীর্ঘ চার দশকেরও বেশি সময় ধরে ত্রিপুরা মোটর শ্রমিক ইউনিয়ন রাজ্যের মোটর শ্রমিকদের অধিকার, সামাজিক নিরাপত্তা ও ন্যায্য দাবিদাওয়া আদায়ে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছে। ভবিষ্যতেও শ্রমিকদের স্বার্থরক্ষায় সংগঠন ঐক্যবদ্ধভাবে কাজ করে যাবে বলে তাঁরা প্রত্যয় ব্যক্ত করেন।অনুষ্ঠিতে শ্রমিকদের বিভিন্ন সমস্যা, কর্মপরিবেশের উন্নয়ন এবং সংগঠনকে আরও শক্তিশালী করার বিষয়ে আলোচনা করা হয়। প্রতিষ্ঠা দিবসের কর্মসূচি উৎসবমুখর পরিবেশে সম্পন্ন হয়।
৪৫ বছরে ত্রিপুরা মোটর শ্রমিক ইউনিয়ন, প্রতিষ্ঠা দিবসে ঐক্য ও শ্রমিক অধিকার রক্ষার অঙ্গীকার
