Headlines

অভয়নগরের পরিত্যক্ত পুকুরে নতুন রূপ, উদ্বোধনের আগে পরিদর্শনে মেয়র দীপক মজুমদার

আগরতলা, ১২ জুলাই: দীর্ঘদিনের পরিত্যক্ত অভয়নগর বাজার সংলগ্ন পুকুরটি সৌন্দর্যায়নের মাধ্যমে নতুন রূপ পেতে চলেছে। ইতোমধ্যে প্রকল্পের কাজ প্রায় সম্পন্ন হয়েছে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে। খুব শিগগিরই মুখ্যমন্ত্রীর হাত ধরে এই সৌন্দর্যায়ন প্রকল্পের আনুষ্ঠানিক উদ্বোধন হওয়ার সম্ভাবনা রয়েছে।উদ্বোধনের প্রস্তুতির অংশ হিসেবে রবিবার পুকুর এলাকা পরিদর্শন করেন আগরতলার মেয়র তথা বিধায়ক দীপক মজুমদার। তিনি প্রকল্পের অগ্রগতি, অবকাঠামোগত উন্নয়ন এবং সৌন্দর্যায়নের বিভিন্ন দিক খতিয়ে দেখেন। এ সময় সংশ্লিষ্ট আধিকারিক ও প্রকল্পের সঙ্গে যুক্ত ব্যক্তিরাও উপস্থিত ছিলেন।স্থানীয়দের মতে, দীর্ঘদিন অবহেলিত অবস্থায় থাকা পুকুরটির সৌন্দর্যায়ন সম্পন্ন হলে এলাকায় পরিবেশের উন্নতি ঘটবে এবং এটি নাগরিকদের জন্য একটি আকর্ষণীয় জনপরিসরে পরিণত হবে। উদ্বোধনের পর সাধারণ মানুষের জন্য এলাকাটি আরও নান্দনিক ও উপভোগ্য হয়ে উঠবে বলে আশা প্রকাশ করা হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *