Headlines

বৃষ্টিতেই রাস্তা যেন ‘সুইমিংপুল’! আমবাসা-গন্ডাছড়া সড়কের বেহাল দশায় ক্ষোভ

আমবাসা, ১২ জুলাই: ধলাই জেলার আমবাসা-গন্ডাছড়া সড়কের বেহাল অবস্থা নিয়ে তীব্র ক্ষোভ প্রকাশ করেছেন স্থানীয় বাসিন্দারা। দীর্ঘদিন ধরে সংস্কারের অভাবে গুরুত্বপূর্ণ এই সড়কটি চলাচলের অনুপযোগী হয়ে পড়েছে। সামান্য বৃষ্টিতেই রাস্তার বিভিন্ন অংশ জলমগ্ন হয়ে যাওয়ায় নিত্যযাত্রীদের চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে।স্থানীয়দের অভিযোগ, গত কয়েকদিন ধরে সামাজিক মাধ্যমে রাস্তার ভাঙাচোরা ও জলাবদ্ধ অংশের ছবি এবং ভিডিও ছড়িয়ে পড়লেও এখনও পর্যন্ত স্থায়ী সমাধানের কোনো উদ্যোগ চোখে পড়েনি। অনেকেই ব্যঙ্গ করে বলছেন, “এটা রাস্তা নয়, যেন সুইমিংপুল।”এই সড়ক দিয়েই প্রতিদিন হাজারো মানুষ হাসপাতাল, স্কুল-কলেজ, বাজার এবং বিভিন্ন সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানে যাতায়াত করেন। কিন্তু চার মাইল ও সাড়ে তিন মাইল এলাকার রাস্তার অবস্থা সবচেয়ে শোচনীয় হওয়ায় যান চলাচল অত্যন্ত ঝুঁকিপূর্ণ হয়ে উঠেছে।এলাকাবাসীর দাবি, রাস্তার বেহাল অবস্থার কারণে ইতোমধ্যেই একাধিক দুর্ঘটনা ঘটেছে। দ্রুত সংস্কার কাজ শুরু করে নিরাপদ যাতায়াত নিশ্চিত করার জন্য সংশ্লিষ্ট দপ্তরের হস্তক্ষেপ দাবি করেছেন তারা।পাশাপাশি স্থানীয়রা হুঁশিয়ারি দিয়ে জানিয়েছেন, দ্রুত কার্যকর ব্যবস্থা গ্রহণ না করা হলে বৃহত্তর গণআন্দোলনের পথে নামতে বাধ্য হবেন তারা। এখন প্রশাসনের দ্রুত পদক্ষেপের দিকেই তাকিয়ে রয়েছে গোটা এলাকার মানুষ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *