আগরতলা, ১২ জুলাই: মানবিক উদ্যোগের দৃষ্টান্ত স্থাপন করে গুরুতর অসুস্থ তিন শিশুর চিকিৎসার জন্য ব্যক্তিগত মাসিক সম্মানী থেকে আর্থিক সহায়তা প্রদান করেছেন রাজ্যের মন্ত্রী তথা আইপিএফটি (IPFT)-এর সাধারণ সম্পাদক শুক্লাচরণ নোয়াতীয়া।সহায়তা প্রাপ্ত তিন শিশু হলেন মানশ্রী চৌধুরী, ইপ্সিতা নামসূত্রধর এবং সঞ্জনা দেববর্মা। তাদের চিকিৎসার ব্যয়ভার বহনে পরিবারের পাশে দাঁড়াতেই এই আর্থিক সহায়তা প্রদান করা হয়েছে বলে জানা গেছে।মন্ত্রী শুক্লাচরণ নোয়াতীয়া জানান, সমাজের অসহায় ও অসুস্থ মানুষের পাশে দাঁড়ানো প্রত্যেকের নৈতিক দায়িত্ব। বিশেষ করে শিশুদের চিকিৎসার ক্ষেত্রে সামান্য সহযোগিতাও একটি পরিবারের জন্য বড় সহায়ক হতে পারে। সেই মানবিক দায়বদ্ধতা থেকেই তিনি নিজের ব্যক্তিগত মাসিক সম্মানীর একটি অংশ এই তিন শিশুর চিকিৎসার জন্য প্রদান করেছেন।এই উদ্যোগকে স্বাগত জানিয়ে শিশুদের পরিবারের সদস্যরা মন্ত্রীর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন। পাশাপাশি সমাজের অন্যান্য বিত্তবান ও সক্ষম ব্যক্তিদেরও মানবিক সহায়তার হাত বাড়িয়ে দেওয়ার আহ্বান জানিয়েছেন তারা।
অসুস্থ তিন শিশুর চিকিৎসায় মানবিক উদ্যোগ, ব্যক্তিগত সম্মানী থেকে সহায়তা দিলেন মন্ত্রী শুক্লাচরণ নোয়াতীয়া
