Headlines

বছর বাঁচাও পরীক্ষার নতুন দিন ঘোষণা, ১৩ জুলাইয়ের পরীক্ষা হবে ১৫ জুলাই

আগরতলা, ১৩ জুলাই: টানা প্রতিকূল আবহাওয়ার কারণে ত্রিপুরা মধ্যশিক্ষা পর্ষদ (TBSE) পরিচালিত ‘বছর বাঁচাও’ পরীক্ষার ১৩ জুলাই নির্ধারিত পরীক্ষা স্থগিত করা হয়েছে। পর্ষদের নতুন বিজ্ঞপ্তি অনুযায়ী, ওই পরীক্ষাটি আগামী ১৫ জুলাই অনুষ্ঠিত হবে।ত্রিপুরা মধ্যশিক্ষা পর্ষদের সভাপতি ড. ধনঞ্জয় গণ চৌধুরী জানান, পরীক্ষার সময়সূচিতে কোনো পরিবর্তন করা হয়নি। শুধুমাত্র পরীক্ষার তারিখ পরিবর্তন করা হয়েছে। অর্থাৎ, ১৫ জুলাই পরীক্ষা আগের নির্ধারিত সময়েই অনুষ্ঠিত হবে।তিনি আরও জানান, পরীক্ষা শেষ হওয়ার পর দ্রুত মূল্যায়নের কাজ সম্পন্ন করে চলতি মাসের মধ্যেই ‘বছর বাঁচাও’ পরীক্ষার ফলাফল প্রকাশের চেষ্টা করা হবে।পর্ষদ সূত্রে জানা গেছে, এ বছর মাধ্যমিক বিভাগে ৭৫৬ জন এবং উচ্চ মাধ্যমিক বিভাগে ১,৫৭০ জন পরীক্ষার্থী ‘বছর বাঁচাও’ পরীক্ষার জন্য আবেদন করেছেন।পরীক্ষার্থীদের নতুন তারিখ অনুযায়ী প্রস্তুতি নিয়ে নির্ধারিত সময়ে পরীক্ষাকেন্দ্রে উপস্থিত থাকার জন্য পর্ষদের পক্ষ থেকে অনুরোধ জানানো হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *