Headlines

ঈপ্সিতা–মনুশ্রীর চিকিৎসা নিয়ে মুখ খুললেন প্রতিমা ভৌমিক, চিকিৎসকদের সঙ্গে বৈঠকের পর জানালেন বিস্তারিত

আগরতলা, ১৩ জুলাই: ঈপ্সিতা এবং মনুশ্রীর চিকিৎসা সংক্রান্ত বিষয় নিয়ে চিকিৎসকদের সঙ্গে আলোচনা করার পর সামাজিক মাধ্যমে একটি ভিডিও বার্তা প্রকাশ করে বিস্তারিত তথ্য জানালেন প্রাক্তন সাংসদ প্রতিমা ভৌমিক।ভিডিও বার্তায় তিনি জানান, দুই রোগীর শারীরিক অবস্থার বিষয়ে চিকিৎসকদের কাছ থেকে বিস্তারিত তথ্য নেওয়া হয়েছে এবং তাঁদের চিকিৎসা যাতে যথাযথভাবে ও দ্রুত এগিয়ে চলে, সে বিষয়ে প্রয়োজনীয় আলোচনা করা হয়েছে।প্রতিমা ভৌমিক বলেন, চিকিৎসকরা সর্বোচ্চ আন্তরিকতার সঙ্গে চিকিৎসা চালিয়ে যাচ্ছেন এবং রোগীদের সুস্থতার জন্য প্রয়োজনীয় সব ধরনের ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে। তিনি সকলের কাছে দুইজনের দ্রুত আরোগ্য কামনায় প্রার্থনা করার আহ্বান জানান।এছাড়াও তিনি সামাজিক মাধ্যমে ভুয়া বা বিভ্রান্তিকর তথ্য প্রচার না করে শুধুমাত্র সরকারি বা চিকিৎসকদের নিশ্চিত তথ্যের ওপর নির্ভর করার জন্য সকলের প্রতি অনুরোধ জানান।ঈপ্সিতা ও মনুশ্রীর শারীরিক অবস্থা নিয়ে সাধারণ মানুষের উদ্বেগের মধ্যেই প্রতিমা ভৌমিকের এই বার্তা সামাজিক মাধ্যমে ব্যাপক আলোচনার সৃষ্টি করেছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *