Headlines

বিশালগড় ছিনতাই মামলায় গ্রেফতার সংখ্যালঘু মোর্চার প্রাক্তন মণ্ডল সভাপতি ফেরদৌস মিয়া

বিশালগড়, ১৩ জুলাই: বিশালগড়ে বহুল আলোচিত ছিনতাই মামলায় সংখ্যালঘু মোর্চার প্রাক্তন মণ্ডল সভাপতি ফেরদৌস মিয়াকে গ্রেফতার করেছে পুলিশ। তাঁর গ্রেফতারকে ঘিরে এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।পুলিশ সূত্রে জানা গেছে, চলমান তদন্তের ভিত্তিতে ফেরদৌস মিয়াকে আটক করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদের পর তাঁকে গ্রেফতার দেখানো হয়েছে। মামলার সঙ্গে জড়িত অন্য কেউ রয়েছে কি না, তাও খতিয়ে দেখা হচ্ছে।পুলিশ জানিয়েছে, ঘটনার সমস্ত দিক গুরুত্বের সঙ্গে তদন্ত করা হচ্ছে এবং প্রয়োজনে আরও অভিযানের মাধ্যমে অন্যান্য সন্দেহভাজনদের বিরুদ্ধেও আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।ধৃতকে নির্ধারিত সময়ে আদালতে তোলা হবে এবং তদন্তের স্বার্থে পুলিশ রিমান্ডের আবেদন করা হতে পারে বলে জানা গেছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *