কৈলাসহর, ১৩ জুলাই: উত্তর ত্রিপুরার কৈলাসহরে দ্রুতগতির একটি মোটরসাইকেলের ধাক্কায় গুরুতর আহত এক নির্মাণ শ্রমিকের মৃত্যু হয়েছে। এই ঘটনাকে কেন্দ্র করে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।মৃতের নাম শহীদ মিয়া। তিনি কৈলাসহরের বনগাঁও এলাকার বাসিন্দা এবং পেশায় নির্মাণ শ্রমিক ছিলেন।পুলিশ সূত্রে জানা গেছে, সোমবার সকালে কৈলাসহরের পাইতুর বাজার ব্রিজের সামনে দ্রুতগতির একটি মোটরসাইকেল তাঁকে ধাক্কা দেয়। এতে তিনি গুরুতর আহত হন। স্থানীয়দের সহায়তায় তাঁকে প্রথমে নিকটবর্তী হাসপাতালে নিয়ে যাওয়া হয়। পরে অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য আগরতলার জিবি হাসপাতালে স্থানান্তর করা হয়।সেখানে চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয়।ঘটনার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে তদন্ত শুরু করেছে। দুর্ঘটনার প্রকৃত কারণ এবং মোটরসাইকেল চালকের ভূমিকা খতিয়ে দেখা হচ্ছে। প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।স্থানীয় বাসিন্দারা ওই এলাকায় যানবাহনের অতিরিক্ত গতি নিয়ন্ত্রণে প্রশাসনের আরও কঠোর পদক্ষেপ গ্রহণের দাবি জানিয়েছেন।
কৈলাসহরে দ্রুতগতির বাইকের ধাক্কায় নির্মাণ শ্রমিকের মৃত্যু
