Headlines

আগরতলায় পরিত্যক্ত পুকুরের নতুন রূপ! আরও দুই পুকুরের সংস্কারকাজ পরিদর্শনে মেয়র

আগরতলা, ১৪ জুলাই: আগরতলা পুর নিগমের উদ্যোগে শহরের পরিত্যক্ত ও অব্যবহৃত পুকুরগুলিকে পুনরুজ্জীবিত করে জনসাধারণের ব্যবহারের উপযোগী করে তোলার কাজ জোরকদমে এগিয়ে চলেছে। পরিবেশ সংরক্ষণ, জলাশয় রক্ষা এবং নাগরিকদের সুবিধা নিশ্চিত করার লক্ষ্যে দীর্ঘদিন ধরে এই প্রকল্প বাস্তবায়ন করা হচ্ছে।ইতোমধ্যে আগরতলা শহরের ২৩টি পুকুরের সংস্কার কাজ সম্পন্ন করে সাধারণ মানুষের ব্যবহারের জন্য উন্মুক্ত করে দিয়েছে পুর নিগম। এই ধারাবাহিকতায় মঙ্গলবার প্রভু বাড়ি পুকুর এবং মধ্যপাড়া পুকুরের চলমান সংস্কারকাজ পরিদর্শন করেন আগরতলা পুর নিগমের মেয়র তথা বিধায়ক দীপক মজুমদার, কর্পোরেটর রত্না দত্ত এবং পুর নিগমের অন্যান্য আধিকারিকরা।পরিদর্শনের সময় তারা কাজের অগ্রগতি খতিয়ে দেখেন এবং নির্ধারিত সময়ের মধ্যে গুণগত মান বজায় রেখে সংস্কারকাজ সম্পন্ন করার নির্দেশ দেন। পুর নিগমের দাবি, এই উদ্যোগের ফলে একদিকে যেমন শহরের জলাশয়গুলো সংরক্ষিত হচ্ছে, অন্যদিকে নাগরিকদের জন্য পরিষ্কার-পরিচ্ছন্ন ও ব্যবহারযোগ্য পরিবেশও তৈরি হচ্ছে।আগামী দিনেও শহরের আরও বেশ কয়েকটি পরিত্যক্ত পুকুরকে সংস্কার করে জনসাধারণের ব্যবহারের জন্য উন্মুক্ত করার পরিকল্পনা রয়েছে বলে পুর নিগম সূত্রে জানা গেছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *