Headlines

শিশুদের সুরক্ষা ও ভবিষ্যৎ গড়তে সচেতনতার বার্তা! মুক্তধারায় স্পন্সরশিপ ও ফস্টার কেয়ার নিয়ে জেলা স্তরের কর্মসূচি

আগরতলা, ১৪ জুলাই: শিশুদের নিরাপত্তা, সুরক্ষা ও সার্বিক বিকাশ নিশ্চিত করার লক্ষ্যে পশ্চিম ত্রিপুরা জেলার স্পন্সরশিপ ও ফস্টার কেয়ার সুবিধাভোগীদের নিয়ে মঙ্গলবার আগরতলার মুক্তধারা অডিটোরিয়ামে এক জেলা স্তরের মতবিনিময় ও সচেতনতামূলক কর্মসূচির আয়োজন করা হয়।অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পশ্চিম ত্রিপুরা জেলা পরিষদের সভাধিপতি বিশ্বজিৎ শীল। এছাড়াও উপস্থিত ছিলেন সংশ্লিষ্ট দপ্তরের আধিকারিক, সমাজকল্যাণ বিভাগের প্রতিনিধিসহ বিভিন্ন স্তরের আমন্ত্রিত অতিথিরা।কর্মসূচিতে স্পন্সরশিপ ও ফস্টার কেয়ার প্রকল্পের আওতায় থাকা শিশু ও তাদের অভিভাবকদের সঙ্গে মতবিনিময় করা হয়। পাশাপাশি শিশুদের অধিকার, সুরক্ষা, শিক্ষা এবং সরকারি বিভিন্ন সহায়তা প্রকল্প সম্পর্কে বিস্তারিত তথ্য তুলে ধরা হয়। বক্তারা বলেন, পারিবারিক পরিবেশে বেড়ে ওঠার সুযোগ নিশ্চিত করা এবং প্রয়োজনীয় সহায়তা পৌঁছে দেওয়ার ক্ষেত্রে স্পন্সরশিপ ও ফস্টার কেয়ার প্রকল্প গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে।এই সচেতনতামূলক কর্মসূচির মাধ্যমে সুবিধাভোগীদের মধ্যে সরকারি প্রকল্প সম্পর্কে আরও সচেতনতা বৃদ্ধি এবং শিশুদের কল্যাণে কার্যকর সমন্বয় গড়ে তোলাই ছিল মূল উদ্দেশ্য।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *