আগরতলা, ১৪ জুলাই: আগরতলার নেতাজি প্লে ফোরাম সেন্টারে মঙ্গলবার ১৫ সদস্যের একটি নতুন অ্যাডহক কমিটি গঠন উপলক্ষে এক সাংবাদিক সম্মেলনের আয়োজন করা হয়। ক্লাবের সাংগঠনিক কার্যক্রমকে আরও গতিশীল ও সুসংগঠিত করার লক্ষ্যেই এই অন্তর্বর্তীকালীন কমিটি গঠন করা হয়েছে বলে জানানো হয়।সাংবাদিক সম্মেলনে ক্লাব কর্তৃপক্ষ জানান, আপাতত ১৫ সদস্যের এই অ্যাডহক কমিটি ক্লাবের দায়িত্ব পালন করবে। আগামী দুর্গাপূজার আগেই একটি পূর্ণাঙ্গ কার্যকরী কমিটি গঠন করা হবে বলেও তারা জানান।নবগঠিত অ্যাডহক কমিটির নেতৃত্বে রয়েছেন চেয়ারম্যান দেবজ্যোতি দেব। এছাড়াও কমিটির সদস্য হিসেবে রয়েছেন সঞ্জয় সাহা, অশোক কুমার পাল, পার্থ দেবনাথ, অহনা নূর-সহ আরও অন্যান্য সদস্যরা।ক্লাবের পক্ষ থেকে জানানো হয়, সদস্যদের ঐক্য ও সহযোগিতার মাধ্যমে নেতাজি প্লে ফোরামের ক্রীড়া, সামাজিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডকে আরও সম্প্রসারিত করা হবে। আসন্ন দুর্গাপূজাকে সামনে রেখে বিভিন্ন প্রস্তুতিমূলক কাজও দ্রুত শুরু হবে বলে সাংবাদিক সম্মেলনে জানানো হয়।
নেতাজি প্লে ফোরামে নতুন অধ্যায়! ১৫ সদস্যের অ্যাডহক কমিটি গঠন, দুর্গাপূজার আগেই পূর্ণাঙ্গ কমিটির ইঙ্গিত
