Headlines

দুর্ঘটনা রোধে অভিনব উদ্যোগ! চালকদের জন্য প্রথমবার বিনামূল্যে চক্ষু পরীক্ষা শিবিরের আয়োজন

আগরতলা, ১৪ জুলাই: সড়ক দুর্ঘটনা কমিয়ে নিরাপদ যান চলাচল নিশ্চিত করার লক্ষ্যে রাজ্যের সকল স্তরের চালকদের জন্য প্রথমবারের মতো বিনামূল্যে চক্ষু পরীক্ষা শিবিরের আয়োজন করল ত্রিপুরা ট্রাফিক পুলিশ। মঙ্গলবার আগরতলার নজরুল কলা ক্ষেত্রে অনুষ্ঠিত এই বিশেষ উদ্যোগে বিপুল সংখ্যক চালক অংশগ্রহণ করেন।শিবিরে উপস্থিত ছিলেন ত্রিপুরা পুলিশের ডিআইজি অনুরাগ, ট্রাফিক বিভাগের এসপি কান্তা জাঙ্গির, পশ্চিম ত্রিপুরা জেলার পুলিশ সুপারসহ ট্রাফিক পুলিশের অন্যান্য ঊর্ধ্বতন আধিকারিকরা।অনুষ্ঠানে বক্তারা বলেন, সড়ক দুর্ঘটনার অন্যতম কারণ হতে পারে দৃষ্টিশক্তির সমস্যা। তাই চালকদের নিয়মিত চোখ পরীক্ষা করানো এবং প্রয়োজনীয় চিকিৎসা গ্রহণের বিষয়ে সচেতনতা বাড়াতেই এই উদ্যোগ নেওয়া হয়েছে। শিবিরে অংশগ্রহণকারী চালকদের বিনামূল্যে চক্ষু পরীক্ষা ও প্রয়োজনীয় পরামর্শ প্রদান করা হয়।ত্রিপুরা ট্রাফিক পুলিশের এই উদ্যোগকে চালকদের নিরাপত্তা নিশ্চিত করার পাশাপাশি রাজ্যে সড়ক দুর্ঘটনা হ্রাসে একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে দেখা হচ্ছে। ভবিষ্যতেও এ ধরনের জনসচেতনতামূলক কর্মসূচি অব্যাহত থাকবে বলে আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *