Headlines

‘প্রতিশ্রুতি অনেক, উন্নয়ন কোথায়?’ বক্সনগরের ১০ নম্বর ওয়ার্ডে ক্ষোভে ফুঁসছেন বাসিন্দারা

সোনামুড়া, ১৪ জুলাই: বক্সনগর বিধানসভা কেন্দ্রের অন্তর্গত সোনামুড়া নগর পঞ্চায়েতের ১০ নম্বর ওয়ার্ডে বিভিন্ন নাগরিক সমস্যা নিয়ে ক্ষোভ প্রকাশ করেছেন স্থানীয় বাসিন্দারা। সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে তারা এলাকার দীর্ঘদিনের সমস্যা, উন্নয়নমূলক কাজের অভাব এবং প্রয়োজনীয় পরিষেবা নিয়ে নিজেদের অসন্তোষের কথা তুলে ধরেন।স্থানীয়দের অভিযোগ, একাধিক মৌলিক সমস্যার সমাধানের দাবি দীর্ঘদিন ধরে জানানো হলেও এখনও পর্যন্ত সেগুলির স্থায়ী সমাধান হয়নি। তারা সংশ্লিষ্ট জনপ্রতিনিধি ও প্রশাসনের কাছে দ্রুত হস্তক্ষেপের আবেদন জানান।এলাকাবাসীর দাবি, নাগরিক সুবিধা নিশ্চিত করতে প্রয়োজনীয় উন্নয়নমূলক কাজ দ্রুত শুরু করা হোক, যাতে সাধারণ মানুষকে আর দুর্ভোগ পোহাতে না হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *