Headlines

মেধাবী পড়ুয়াদের পাশে লোকনাথ সেবাশ্রম! ৯১ জন একাদশ শ্রেণির ছাত্র-ছাত্রীর হাতে পাঠ্যপুস্তক তুলে দিল সংস্থা

আগরতলা, ১৪ জুলাই: সমাজসেবামূলক উদ্যোগের ধারাবাহিকতা বজায় রেখে বনমালীপুরস্থিত শ্রীশ্রী বাবা লোকনাথ সেবাশ্রম সংস্থা এ বছরও মেধাবী ও আর্থিকভাবে অসচ্ছল ছাত্র-ছাত্রীদের মধ্যে বিনামূল্যে পাঠ্যপুস্তক বিতরণ কর্মসূচির আয়োজন করে।সংস্থার উদ্যোগে টিবিএসই ও সিবিএসই বোর্ডের অধীন ৩০টি বিদ্যালয়ের একাদশ শ্রেণির মোট ৯১ জন ছাত্র-ছাত্রীর হাতে পাঠ্যপুস্তক তুলে দেওয়া হয়। এর মধ্যে বিজ্ঞান বিভাগের ২০ জন, বাণিজ্য বিভাগের ৩ জন এবং কলা বিভাগের ৬৮ জন শিক্ষার্থী এই সহায়তা পেয়েছেন।আয়োজিত পাঠ্যপুস্তক বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আগরতলা পুর নিগমের মেয়র দীপক মজুমদার। এছাড়াও উপস্থিত ছিলেন মহিলা মহাবিদ্যালয়ের অধ্যক্ষ সঞ্চিতা রিয়াং, কর্পোরেটর ও সেন্ট্রাল জোনের চেয়ারম্যান রত্না দত্ত-সহ বিশিষ্ট অতিথিবৃন্দ।অনুষ্ঠানে সভাপতিত্ব করেন শ্রীশ্রী বাবা লোকনাথ সেবাশ্রম সংস্থার সভাপতি সঞ্জয় পাল। বক্তারা বলেন, আর্থিক অসচ্ছলতার কারণে যাতে কোনো মেধাবী শিক্ষার্থীর পড়াশোনায় বাধা না আসে, সেই লক্ষ্যেই প্রতি বছর এই উদ্যোগ গ্রহণ করা হয়।অনুষ্ঠানে শিক্ষার্থীদের আগামী দিনের পড়াশোনায় সফলতা কামনা করা হয় এবং সমাজের আরও বিত্তবান মানুষকে শিক্ষা সহায়তায় এগিয়ে আসার আহ্বান জানানো হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *