Headlines

শ্রমিকদের একগুচ্ছ দাবিতে আগরতলায় CITU-র বিক্ষোভ মিছিল, সরব শ্রমজীবী মানুষ

আগরতলা, ১৫ জুলাই: শ্রমিক স্বার্থবিরোধী শ্রম কোড বাতিল, বিদ্যুতের বিল কমানো, স্মার্ট মিটার প্রত্যাহার, জি-রাম-জি প্রকল্প বাতিল করে পুরনো মনরেগা ব্যবস্থা পুনরায় চালু, দৈনিক ৭০০ টাকা মজুরি নিশ্চিত করা, নিত্যপ্রয়োজনীয় পণ্যের মূল্যবৃদ্ধি রোধ এবং শহরের ভাঙাচোরা রাস্তা দ্রুত সংস্কারের দাবিতে বুধবার আগরতলায় বিক্ষোভ মিছিলের আয়োজন করে সিটু (CITU) সদর মহকুমা কমিটি।মিছিলে বিপুল সংখ্যক শ্রমিক, কর্মী ও সংগঠনের সমর্থকরা অংশ নেন। শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ রাস্তা পরিক্রমা করে বিক্ষোভকারীরা শ্রমজীবী মানুষের বিভিন্ন সমস্যা তুলে ধরেন এবং সরকারের দৃষ্টি আকর্ষণের চেষ্টা করেন।বিক্ষোভকারীদের দাবি, প্রস্তাবিত শ্রম কোড শ্রমিকদের অধিকার ক্ষুণ্ন করবে। পাশাপাশি স্মার্ট মিটার চালু হওয়ার পর বিদ্যুৎ খরচ বেড়েছে বলেও তাঁদের অভিযোগ। তাই বিদ্যুতের বিল কমানো এবং স্মার্ট মিটার ব্যবস্থা বাতিলের দাবি জানানো হয়।এছাড়াও, পুরনো মনরেগা প্রকল্প কার্যকর রেখে শ্রমিকদের জন্য দৈনিক ৭০০ টাকা মজুরি নিশ্চিত করার দাবি তোলা হয়। নিত্যপ্রয়োজনীয় পণ্যের লাগামছাড়া মূল্যবৃদ্ধি নিয়ন্ত্রণ এবং দীর্ঘদিন ধরে শহরের বিভিন্ন এলাকায় বেহাল অবস্থায় থাকা রাস্তাগুলি দ্রুত সংস্কারেরও দাবি জানানো হয়।সংগঠনের পক্ষ থেকে জানানো হয়েছে, শ্রমজীবী মানুষের স্বার্থে উত্থাপিত দাবিগুলি দ্রুত বাস্তবায়ন না হলে আগামী দিনে আরও বৃহত্তর গণআন্দোলনের পথে হাঁটবে সিটু।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *