বাইখোড়া, ১৫ জুলাই: দক্ষিণ ত্রিপুরার বাইখোড়ায় শ্রী শ্রী জগন্নাথ জিউ মন্দির (ইসকন)-এর উদ্যোগে আগামীকাল (১৬ জুলাই) ঐতিহ্যবাহী রথযাত্রা মহোৎসব মহাধুমধামের সঙ্গে অনুষ্ঠিত হবে। প্রতি বছরের মতো এবারও ধর্মীয় উৎসবকে ঘিরে ভক্তদের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা লক্ষ্য করা যাচ্ছে।মন্দিরের অধ্যক্ষ শ্রী করুনেশ্বর মাধব দাস জানান, বিকেল ৩টায় রথের দড়ি টানার মধ্য দিয়ে মহোৎসবের আনুষ্ঠানিক সূচনা হবে।তিনি আরও জানান, অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন ত্রিপুরার প্রাক্তন মুখ্যমন্ত্রী তথা পশ্চিম ত্রিপুরার সাংসদ বিপ্লব কুমার দেব। এছাড়াও উপস্থিত থাকবেন রাজ্যের মন্ত্রী শুক্লাচরণ নোয়াতিয়া-সহ বিভিন্ন বিশিষ্ট ব্যক্তি।রথযাত্রা উপলক্ষে মন্দির কর্তৃপক্ষ সকল রাজ্যবাসীকে শুভেচ্ছা জানিয়েছেন এবং শান্তি, সম্প্রীতি ও মঙ্গল কামনা করেছেন। একইসঙ্গে সকল ভক্ত ও সাধারণ মানুষকে রথযাত্রা মহোৎসবে অংশগ্রহণের আন্তরিক আমন্ত্রণ জানানো হয়েছে।প্রতিবছরের মতো এবারও বিপুল সংখ্যক ভক্তের সমাগমের আশা করছেন আয়োজকরা। ধর্মীয় আচার-অনুষ্ঠানের পাশাপাশি ভক্তিমূলক পরিবেশে রথযাত্রা উৎসবকে সফলভাবে সম্পন্ন করতে সব ধরনের প্রস্তুতি সম্পন্ন হয়েছে বলে মন্দির কর্তৃপক্ষ জানিয়েছে।
বাইখোড়ায় আগামীকাল ইসকনের রথযাত্রা মহোৎসব, রথের দড়ি টানবেন সাংসদ বিপ্লব কুমার দেব
