Headlines

IPS অফিসারকে ‘ইডিয়ট’ মন্তব্যের জেরে বিতর্ক, জিতেন্দ্র চৌধুরীর প্রকাশ্য ক্ষমা দাবি অল ইন্ডিয়া সার্ভিসেস অ্যাসোসিয়েশনের

আগরতলা, ১৬ জুলাই: এক আইপিএস (IPS) আধিকারিককে উদ্দেশ্য করে ‘ইডিয়ট’ মন্তব্য করার অভিযোগকে কেন্দ্র করে ত্রিপুরার রাজনৈতিক ও প্রশাসনিক মহলে বিতর্কের সৃষ্টি হয়েছে। এই ঘটনায় তীব্র প্রতিক্রিয়া জানিয়েছে অল ইন্ডিয়া সার্ভিসেস অ্যাসোসিয়েশন, ত্রিপুরা চ্যাপ্টার।সংগঠনের পক্ষ থেকে এক বিবৃতিতে বলা হয়েছে, বিরোধী দলনেতা জিতেন্দ্র চৌধুরী একজন সর্বভারতীয় পরিষেবার আধিকারিক সম্পর্কে যে ভাষা ব্যবহার করেছেন, তা অত্যন্ত দুঃখজনক এবং দায়িত্বশীল জননেতার মর্যাদার সঙ্গে সঙ্গতিপূর্ণ নয়।অ্যাসোসিয়েশনের দাবি, জিতেন্দ্র চৌধুরী অবিলম্বে তাঁর মন্তব্য প্রত্যাহার করে প্রকাশ্যে ক্ষমা প্রার্থনা করুন। সংগঠনের মতে, এ ধরনের মন্তব্য শুধু একজন কর্মকর্তাকেই নয়, গোটা সর্বভারতীয় পরিষেবা ব্যবস্থার মর্যাদাকেও আঘাত করে।তবে এই বিষয়ে বিরোধী দলনেতা জিতেন্দ্র চৌধুরী বা সিপিআই(এম)-এর পক্ষ থেকে এখনও কোনো আনুষ্ঠানিক প্রতিক্রিয়া পাওয়া যায়নি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *