Headlines

‘নেশামুক্ত ত্রিপুরা’ গড়ার বার্তা! এমবিবি কলেজে রাজ্যপালের হাত ধরে রাজ্য-স্তরের সচেতনতামূলক কর্মশালার সূচনা

আগরতলা, নিজস্ব প্রতিনিধি: আগরতলার মহারাজা বীর বিক্রম (এমবিবি) কলেজে “নেশা মুক্ত ত্রিপুরা” শীর্ষক রাজ্য-স্তরের সচেতনতামূলক কর্মশালার শুভ উদ্বোধন করা হয়। অনুষ্ঠানের উদ্বোধন করেন ত্রিপুরার রাজ্যপাল ইন্দ্র সেনা রেড্ডি নাল্লু।এই কর্মশালায় রাজ্যের বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থী, প্রশাসনিক আধিকারিক এবং বিশিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন। নেশার কুফল সম্পর্কে তরুণ প্রজন্মকে সচেতন করা এবং সমাজ থেকে মাদকাসক্তি দূর করার লক্ষ্যে এই কর্মশালার আয়োজন করা হয়।অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে রাজ্যপাল বলেন, একটি সুস্থ, সচেতন ও উন্নত সমাজ গড়ে তুলতে মাদকমুক্ত পরিবেশ নিশ্চিত করা অত্যন্ত জরুরি। তিনি শিক্ষার্থীদের নেশা থেকে দূরে থেকে সমাজে ইতিবাচক ভূমিকা পালনের আহ্বান জানান।অনুষ্ঠানে রাজ্যপালের পাশাপাশি অন্যান্য বিশিষ্ট অতিথিরাও উপস্থিত ছিলেন। তাঁরা নেশার বিরুদ্ধে জনসচেতনতা বৃদ্ধি, শিক্ষাপ্রতিষ্ঠানভিত্তিক প্রচার এবং সামাজিক অংশগ্রহণের ওপর গুরুত্বারোপ করেন। কর্মশালায় নেশা প্রতিরোধে বিভিন্ন দিক নিয়ে আলোচনা এবং সচেতনতামূলক বার্তা তুলে ধরা হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *