Headlines

CEIR পোর্টালের সাফল্য! ২ লক্ষাধিক টাকার ১৯টি হারানো-চুরি যাওয়া মোবাইল উদ্ধার করে মালিকদের হাতে তুলে দিল আমতলী থানা

আগরতলা, নিজস্ব প্রতিনিধি: অত্যাধুনিক প্রযুক্তির সহায়তায় হারিয়ে যাওয়া ও চুরি হওয়া মোবাইল উদ্ধার করে আবারও সাধারণ মানুষের আস্থা অর্জন করল আমতলী থানার পুলিশ। শনিবার থানা প্রাঙ্গণে প্রায় ২ লক্ষ টাকারও বেশি মূল্যের মোট ১৯টি মোবাইল ফোন উদ্ধার করে সেগুলি প্রকৃত মালিকদের হাতে তুলে দেওয়া হয়।জানা গেছে, গত কয়েক মাসে হারিয়ে যাওয়া বা চুরি হওয়া মোবাইল ফোনের বিষয়ে একাধিক ব্যক্তি আমতলী থানায় লিখিত অভিযোগ দায়ের করেছিলেন। অভিযোগ পাওয়ার পর পুলিশ সেন্ট্রাল ইকুইপমেন্ট আইডেন্টিটি রেজিস্টার (CEIR) পোর্টাল-এর মাধ্যমে প্রযুক্তিগত তদন্ত চালিয়ে মোবাইলগুলির অবস্থান শনাক্ত করে সফলভাবে উদ্ধার করে।শনিবার নির্দিষ্ট সময়ে মোবাইলের প্রকৃত মালিকদের থানায় উপস্থিত থাকতে বলা হয়। প্রয়োজনীয় যাচাই-বাছাই শেষে উদ্ধার হওয়া ১৯টি মোবাইল তাঁদের হাতে তুলে দেয় পুলিশ। দীর্ঘদিন পর নিজেদের হারিয়ে যাওয়া মোবাইল ফিরে পেয়ে স্বাভাবিকভাবেই উচ্ছ্বসিত ও আনন্দিত হন উপভোক্তারা।এদিন এ বিষয়ে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন আমতলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইন্সপেক্টর পরিতোষ দাস। তিনি জানান, আধুনিক প্রযুক্তির সঠিক ব্যবহার এবং দ্রুত তদন্তের ফলেই মোবাইলগুলি উদ্ধার করা সম্ভব হয়েছে। ভবিষ্যতেও সাধারণ মানুষের হারিয়ে যাওয়া মোবাইল উদ্ধারে একইভাবে কাজ চালিয়ে যাবে আমতলী থানার পুলিশ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *