Headlines

কৃতি শিক্ষার্থীদের সম্মান জানাতে বিজেপির উদ্যোগ, সংবর্ধনা অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী মানিক সাহা

আগরতলা, নিজস্ব প্রতিনিধি:মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পরীক্ষায় কৃতিত্বের সঙ্গে উত্তীর্ণ ছাত্র-ছাত্রীদের উৎসাহিত করতে ভারতীয় জনতা পার্টির ৮ নম্বর টাউন বড়দোয়ালী মণ্ডলের উদ্যোগে এক সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয় আগরতলার শ্যামাপ্রসাদ টাউন হলে।অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজ্যের মুখ্যমন্ত্রী অধ্যাপক (ডাঃ) মানিক সাহা। এছাড়াও উপস্থিত ছিলেন আগরতলা পুর নিগমের মেয়র দীপক মজুমদার, সদর জেলা বিজেপি সভাপতি অসীম ভট্টাচার্য, ৮ নম্বর টাউন বড়দোয়ালী মণ্ডল সভাপতি শ্যামল কুমার দেব এবং দলের অন্যান্য নেতৃবৃন্দ ও বিশিষ্ট অতিথিরা।অনুষ্ঠানে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পরীক্ষায় সাফল্য অর্জনকারী ছাত্র-ছাত্রীদের হাতে সম্মাননা স্মারক তুলে দিয়ে তাঁদের অভিনন্দন জানানো হয়। অতিথিরা শিক্ষার্থীদের কঠোর পরিশ্রম, অধ্যবসায় ও সাফল্যের প্রশংসা করেন এবং ভবিষ্যতে আরও বড় সাফল্য অর্জনের জন্য শুভেচ্ছা জানান।এদিন মুখ্যমন্ত্রী ডাঃ মানিক সাহা শিক্ষার্থীদের উদ্দেশে বলেন, নিষ্ঠা, অধ্যবসায় এবং সঠিক মূল্যবোধকে সঙ্গে নিয়ে এগিয়ে গেলে জীবনের প্রতিটি ক্ষেত্রে সাফল্য অর্জন করা সম্ভব। তিনি নতুন প্রজন্মকে সমাজ ও দেশের উন্নয়নে নিজেদের যোগ্যতা কাজে লাগানোর আহ্বান জানান।অনুষ্ঠানে কৃতি শিক্ষার্থীদের পাশাপাশি তাঁদের অভিভাবকদেরও অভিনন্দন জানানো হয়। পুরো অনুষ্ঠানটি উৎসবমুখর পরিবেশে সম্পন্ন হয় এবং উপস্থিত শিক্ষার্থী ও অভিভাবকদের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা লক্ষ্য করা যায়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *