Headlines

ডিজিপি অনুরাগ ধ্যানকরের প্রয়াণে শোক প্রকাশ সুদীপ রায় বর্মন ও মন্ত্রী রতন লাল নাথের

আগরতলা, ২০ জুলাই ২০২৬: ত্রিপুরা পুলিশের মহাপরিচালক (ডিজিপি) অনুরাগ ধ্যানকরের আকস্মিক প্রয়াণে গভীর শোক প্রকাশ করেছেন বিধায়ক সুদীপ রায় বর্মন এবং রাজ্যের কৃষি ও কৃষক কল্যাণ দপ্তরের মন্ত্রী রতন লাল নাথ।নিজ নিজ প্রতিক্রিয়ায় তাঁরা বলেন, অনুরাগ ধ্যানকরের অকাল মৃত্যু রাজ্যের পুলিশ প্রশাসনের জন্য এক অপূরণীয় ক্ষতি। একজন দক্ষ, সৎ ও নিষ্ঠাবান পুলিশ আধিকারিক হিসেবে তিনি দায়িত্ব পালন করেছেন এবং আইন-শৃঙ্খলা রক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন।বিধায়ক সুদীপ রায় বর্মন শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানিয়ে প্রয়াত আধিকারিকের আত্মার শান্তি কামনা করেন। অন্যদিকে মন্ত্রী রতন লাল নাথও তাঁর দীর্ঘ প্রশাসনিক অভিজ্ঞতা ও কর্মনিষ্ঠার কথা স্মরণ করে বলেন, রাজ্যের পুলিশ প্রশাসনে তাঁর অবদান চিরস্মরণীয় হয়ে থাকবে।দুই নেতাই এই কঠিন সময়ে শোকসন্তপ্ত পরিবারের পাশে থাকার বার্তা দেন এবং প্রয়াত ডিজিপির বিদেহী আত্মার চিরশান্তি কামনা করেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *