আগরতলা, ২০ জুলাই ২০২৬: ত্রিপুরা পুলিশের মহাপরিচালক (ডিজিপি) অনুরাগ ধ্যানকরের আকস্মিক মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন কংগ্রেস বিধায়ক সুদীপ রায় বর্মন এবং রাজ্যের কৃষি ও কৃষক কল্যাণ দপ্তরের মন্ত্রী রতন লাল নাথ।প্রতিক্রিয়ায় সুদীপ রায় বর্মন বলেন, অনুরাগ ধ্যানকরের অকাল প্রয়াণ রাজ্যের পুলিশ প্রশাসনের জন্য এক বড় ক্ষতি। তিনি একজন দক্ষ, দায়িত্বশীল এবং অভিজ্ঞ পুলিশ আধিকারিক ছিলেন। তাঁর মৃত্যুতে প্রশাসনিক মহলে যে শূন্যতা সৃষ্টি হয়েছে, তা সহজে পূরণ হওয়ার নয়।অন্যদিকে মন্ত্রী রতন লাল নাথও গভীর শোক প্রকাশ করে বলেন, কর্মনিষ্ঠা ও পেশাদারিত্বের মাধ্যমে অনুরাগ ধ্যানকর দীর্ঘদিন রাজ্যের আইন-শৃঙ্খলা রক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন। তাঁর অবদান ত্রিপুরা পুলিশে স্মরণীয় হয়ে থাকবে।দুই নেতাই শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়ে প্রয়াত ডিজিপির বিদেহী আত্মার চিরশান্তি কামনা করেন। তাঁদের বক্তব্য, এই কঠিন সময়ে সমগ্র রাজ্যবাসী ও পুলিশ পরিবার শোকাহত।
ডিজিপি অনুরাগ ধ্যানকরের প্রয়াণে শোক, প্রতিক্রিয়া সুদীপ রায় বর্মন ও মন্ত্রী রতন লাল নাথের
