Headlines

ডিজিপি অনুরাগ ধ্যানকরের প্রয়াণে শোক প্রকাশ সুশান্ত চৌধুরী, অনিমেষ দেববর্মা ও অভিষেক দেবরায়ের

আগরতলা, ২০ জুলাই ২০২৬: ত্রিপুরা পুলিশের মহাপরিচালক (ডিজিপি) অনুরাগ ধ্যানকরের আকস্মিক মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন রাজ্যের মন্ত্রী সুশান্ত চৌধুরী, মন্ত্রী অনিমেষ দেববর্মা এবং বিজেপি-র রাজ্য সভাপতি অভিষেক দেবরায়।প্রতিক্রিয়ায় তাঁরা বলেন, অনুরাগ ধ্যানকর একজন দক্ষ, সৎ ও কর্তব্যপরায়ণ পুলিশ আধিকারিক ছিলেন। রাজ্যের আইন-শৃঙ্খলা রক্ষা এবং প্রশাসনিক দায়িত্ব পালনে তাঁর নিষ্ঠা ও পেশাদারিত্ব সকলের কাছে প্রশংসিত ছিল। তাঁর অকাল প্রয়াণে রাজ্য পুলিশ প্রশাসন এক অভিজ্ঞ ও দক্ষ কর্মকর্তাকে হারালো।মন্ত্রী সুশান্ত চৌধুরী বলেন, অনুরাগ ধ্যানকরের মৃত্যু রাজ্যের জন্য এক অপূরণীয় ক্ষতি। মন্ত্রী অনিমেষ দেববর্মাও শোক প্রকাশ করে তাঁর পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান এবং প্রয়াত আধিকারিকের বিদেহী আত্মার শান্তি কামনা করেন।বিজেপি প্রদেশ সভাপতি অভিষেক দেবরায় বলেন, দায়িত্ব পালনের ক্ষেত্রে অনুরাগ ধ্যানকর সর্বদা নিষ্ঠা ও আন্তরিকতার পরিচয় দিয়েছেন। তাঁর মৃত্যুতে শুধু পুলিশ বিভাগ নয়, গোটা রাজ্যই একজন দক্ষ প্রশাসনিক কর্মকর্তাকে হারিয়েছে।তিনজনই শোকসন্তপ্ত পরিবারের পাশে থাকার আশ্বাস দিয়ে প্রয়াত ডিজিপির প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *