Headlines

ডিজিপি অনুরাগ ধ্যানকরের প্রয়াণে শোকের ছায়া, প্রতিক্রিয়া সুশান্ত চৌধুরী, অনিমেষ দেববর্মা ও অভিষেক দেবরায়ের

আগরতলা, ২০ জুলাই ২০২৬: ত্রিপুরা পুলিশের মহাপরিচালক (ডিজিপি) অনুরাগ ধ্যানকরের আকস্মিক প্রয়াণে গভীর শোক প্রকাশ করেছেন রাজ্যের মন্ত্রী সুশান্ত চৌধুরী, মন্ত্রী অনিমেষ দেববর্মা এবং বিজেপির প্রদেশ সভাপতি অভিষেক দেবরায়।নিজ নিজ প্রতিক্রিয়ায় তাঁরা বলেন, অনুরাগ ধ্যানকর একজন দক্ষ, সৎ ও কর্তব্যনিষ্ঠ পুলিশ আধিকারিক ছিলেন। রাজ্যের আইন-শৃঙ্খলা রক্ষা এবং পুলিশ প্রশাসনকে আরও শক্তিশালী করতে তাঁর অবদান দীর্ঘদিন স্মরণীয় হয়ে থাকবে।মন্ত্রী সুশান্ত চৌধুরী বলেন, তাঁর অকাল প্রয়াণে রাজ্য একজন অভিজ্ঞ প্রশাসনিক কর্মকর্তাকে হারালো। মন্ত্রী অনিমেষ দেববর্মা শোক প্রকাশ করে বলেন, অনুরাগ ধ্যানকরের কর্মনিষ্ঠা ও মানবিক আচরণ সকলের কাছে অনুকরণীয় ছিল।অন্যদিকে বিজেপির প্রদেশ সভাপতি অভিষেক দেবরায় বলেন, ডিজিপির মৃত্যু শুধু পুলিশ বিভাগের নয়, সমগ্র ত্রিপুরার জন্যই এক অপূরণীয় ক্ষতি। তিনি শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়ে প্রয়াত আধিকারিকের বিদেহী আত্মার চিরশান্তি কামনা করেন।রাজ্যের বিভিন্ন মহল থেকে অনুরাগ ধ্যানকরের প্রতি শ্রদ্ধা ও শোকবার্তা জানানো অব্যাহত রয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *