আগরতলা, ২০ জুলাই ২০২৬: ত্রিপুরা পুলিশের মহাপরিচালক (ডিজিপি) অনুরাগ ধ্যানকরের আকস্মিক মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন রাজ্যের মন্ত্রী সুশান্ত চৌধুরী, মন্ত্রী অনিমেষ দেববর্মা এবং বিজেপির প্রদেশ সভাপতি অভিষেক দেবরায়।তাঁদের প্রতিক্রিয়ায় জানানো হয়, অনুরাগ ধ্যানকর ছিলেন একজন দক্ষ, অভিজ্ঞ ও কর্তব্যপরায়ণ পুলিশ আধিকারিক। রাজ্যের আইন-শৃঙ্খলা রক্ষা এবং পুলিশ প্রশাসনের উন্নয়নে তাঁর অবদান সর্বদা স্মরণীয় হয়ে থাকবে।মন্ত্রী সুশান্ত চৌধুরী বলেন, তাঁর অকাল প্রয়াণে রাজ্য একজন নিষ্ঠাবান প্রশাসনিক কর্মকর্তাকে হারিয়েছে। মন্ত্রী অনিমেষ দেববর্মাও শোক প্রকাশ করে বলেন, তাঁর কর্মদক্ষতা ও মানবিক গুণাবলি সকলের কাছে শ্রদ্ধার পাত্র ছিল।বিজেপি প্রদেশ সভাপতি অভিষেক দেবরায় বলেন, ডিজিপি অনুরাগ ধ্যানকরের মৃত্যুতে শুধু পুলিশ বিভাগ নয়, গোটা রাজ্যই গভীর শোকাহত। তিনি শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়ে বিদেহী আত্মার চিরশান্তি কামনা করেন।তিনজনই প্রয়াত ডিজিপির কর্মজীবনের অবদান স্মরণ করে তাঁর প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করেন এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি সহমর্মিতা প্রকাশ করেন।
ডিজিপি অনুরাগ ধ্যানকরের প্রয়াণে শোক প্রকাশ সুশান্ত চৌধুরী, অনিমেষ দেববর্মা ও অভিষেক দেবরায়ের
