আগরতলা, ২০ জুলাই ২০২৬: সিপাহীজোলা জেলার গার্ডিয়ান মিনিস্টার (অভিভাবক মন্ত্রী) হিসেবে আগামী দিনে জেলার সার্বিক উন্নয়ন, প্রশাসনিক কাজের অগ্রগতি এবং জনস্বার্থ সংশ্লিষ্ট বিভিন্ন বিষয় পর্যালোচনার লক্ষ্যে জেলা শাসক (ডিএম) ও অন্যান্য প্রশাসনিক আধিকারিকদের নিয়ে বৈঠকে বসবেন রাজ্যের মন্ত্রী বিকাশ দেববর্মা।মন্ত্রী জানান, জেলার চলমান উন্নয়নমূলক প্রকল্প, সরকারি পরিষেবার বাস্তবায়ন, অবকাঠামোগত উন্নয়ন এবং সাধারণ মানুষের সমস্যা নিয়ে প্রশাসনের সঙ্গে বিস্তারিত আলোচনা করা হবে। পাশাপাশি বিভিন্ন দপ্তরের কাজের অগ্রগতি পর্যালোচনা করে প্রয়োজনীয় নির্দেশও দেওয়া হবে।তিনি বলেন, জেলার সামগ্রিক উন্নয়ন নিশ্চিত করতে প্রশাসনের সঙ্গে সমন্বয় রেখে কাজ করাই সরকারের লক্ষ্য। মানুষের সমস্যা দ্রুত সমাধান এবং উন্নয়নমূলক প্রকল্পগুলির সময়মতো বাস্তবায়নের ওপর বিশেষ গুরুত্ব দেওয়া হবে।আগামী এই বৈঠককে কেন্দ্র করে জেলার বিভিন্ন প্রশাসনিক বিষয় নিয়ে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়া হতে পারে বলে প্রশাসনিক মহলে মনে করা হচ্ছে।
সিপাহীজোলার অভিভাবক মন্ত্রী হিসেবে প্রশাসনিক বৈঠকে বসবেন বিকাশ দেববর্মা
