Headlines

পূর্ণ রাষ্ট্রীয় মর্যাদায় ডিজিপি অনুরাগ ধ্যানকরকে শেষ শ্রদ্ধা, পুলিশ সদর দপ্তরে আবেগঘন বিদায়

আগরতলা, ২১ জুলাই: ত্রিপুরা পুলিশের মহাপরিচালক (ডিজিপি) অনুরাগ ধ্যানকরকে পুলিশ সদর দপ্তরে পূর্ণ রাষ্ট্রীয় মর্যাদায় শেষ শ্রদ্ধা জানানো হয়। তাঁর মরদেহে পুষ্পস্তবক অর্পণ করে শ্রদ্ধা নিবেদন করেন পুলিশ বাহিনীর ঊর্ধ্বতন আধিকারিক, সহকর্মী এবং প্রশাসনের বিশিষ্ট কর্তারা।শেষ বিদায়ের আনুষ্ঠানিকতায় প্রয়াত ডিজিপিকে গার্ড অব অনার প্রদান করা হয়। রাষ্ট্রীয় প্রোটোকল মেনে সালামির মাধ্যমে তাঁকে সম্মান জানানো হয়। এ সময় উপস্থিত পুলিশকর্মী ও কর্মকর্তাদের অনেককেই আবেগাপ্লুত হয়ে পড়তে দেখা যায়।দীর্ঘ কর্মজীবনে অনুরাগ ধ্যানকরের নেতৃত্ব, নিষ্ঠা ও পেশাদারিত্বের কথা স্মরণ করে তাঁকে শ্রদ্ধার সঙ্গে বিদায় জানান উপস্থিত সকলেই। তাঁর আকস্মিক প্রয়াণে ত্রিপুরা পুলিশ এক অভিজ্ঞ ও দক্ষ নেতৃত্বকে হারিয়েছে বলে মত প্রকাশ করেন সহকর্মীরা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *