Headlines

আনুষ্ঠানিক সূচনায় ঐতিহ্যবাহী খার্চি উৎসব, সাত দিনজুড়ে ভক্তি ও উৎসবের আবহ

আগরতলা, ২২ জুলাই: ত্রিপুরার অন্যতম প্রাচীন ও ঐতিহ্যবাহী ধর্মীয় উৎসব খার্চি পূজা ও উৎসব আজ থেকে আনুষ্ঠানিকভাবে শুরু হয়েছে। বুধবার সকালে চতুর্দশ দেবতা মন্দিরে ধর্মীয় আচার-অনুষ্ঠান ও নিয়ম মেনে পূজার মধ্য দিয়ে উৎসবের শুভ সূচনা হয়।প্রতিবছরের মতো এবারও সাত দিনব্যাপী চলবে এই ঐতিহ্যবাহী উৎসব। রাজ্যের বিভিন্ন প্রান্তের পাশাপাশি দেশের নানা স্থান থেকেও অসংখ্য ভক্ত ও দর্শনার্থীর সমাগম ঘটবে বলে আশা করা হচ্ছে।উৎসব উপলক্ষে মন্দির প্রাঙ্গণ ও মেলা এলাকায় নেওয়া হয়েছে বিস্তৃত প্রস্তুতি। নিরাপত্তা, যানবাহন নিয়ন্ত্রণ, স্বাস্থ্য পরিষেবা ও অন্যান্য প্রয়োজনীয় ব্যবস্থাও জোরদার করা হয়েছে প্রশাসনের পক্ষ থেকে।ধর্মীয় ভাবগাম্ভীর্য, ঐতিহ্য ও সম্প্রীতির বার্তা নিয়ে শুরু হওয়া এই সাত দিনের খার্চি উৎসব ত্রিপুরার সাংস্কৃতিক ঐতিহ্যের অন্যতম গুরুত্বপূর্ণ অধ্যায় হিসেবে প্রতি বছর বিশেষ গুরুত্ব বহন করে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *