Headlines

তেলিয়ামুড়ায় সরকারি অফিসে দুঃসাহসিক চুরি, তালা ভেঙে উধাও মোবাইল-সরঞ্জাম

তেলিয়ামুড়া, ২২ জুলাই: তেলিয়ামুড়া মহকুমার পি.ডব্লিউ.ডি-র অধীনস্থ ওয়াটার রিসোর্স বিভাগের সরকারি অফিসে দুঃসাহসিক চুরির ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে। দুর্বৃত্তরা গভীর রাতে অফিসের মূল ফটক, বিভিন্ন কক্ষ, লকার ও আলমারির তালা ভেঙে সরকারি কাজে ব্যবহৃত একাধিক মূল্যবান সামগ্রী নিয়ে পালিয়ে যায়।বুধবার খার্চি পূজা উপলক্ষে সরকারি ছুটির দিনেও বিশেষ প্রয়োজনে কয়েকজন কর্মী অফিসে এসে মূল ফটকের তালা ভাঙা দেখতে পান। পরে অন্যান্য কর্মীরা এসে অফিসের বিভিন্ন কক্ষ তছনছ অবস্থায় দেখতে পান। প্রাথমিকভাবে জানা গেছে, সরকারি কাজে ব্যবহৃত তিনটি অ্যান্ড্রয়েড মোবাইল ফোন, কয়েকটি মোটর এবং অন্যান্য গুরুত্বপূর্ণ সরকারি সরঞ্জাম চুরি হয়েছে।ঘটনার খবর তেলিয়ামুড়া থানায় জানানো হয়েছে। তবে অভিযোগ অনুযায়ী, খবর দেওয়ার পরও শেষ খবর পাওয়া পর্যন্ত পুলিশ ঘটনাস্থলে পৌঁছায়নি।এই ঘটনায় সরকারি দপ্তরের নিরাপত্তা ব্যবস্থা নিয়ে প্রশ্ন উঠেছে। দপ্তরের কর্মীরা ঘটনার পূর্ণাঙ্গ তদন্ত, দ্রুত দোষীদের গ্রেপ্তার এবং চুরি যাওয়া সরকারি সামগ্রী উদ্ধারের দাবি জানিয়েছেন।স্থানীয়দেরও দাবি, সরকারি অফিসে যদি এভাবে দুঃসাহসিক চুরির ঘটনা ঘটে, তাহলে সাধারণ মানুষের সম্পত্তির নিরাপত্তা নিয়েও স্বাভাবিকভাবেই উদ্বেগ তৈরি হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *