Headlines

খেলাধুলা শেষে বাড়ি ফিরেই যুবকের মৃত্যু, শোকে স্তব্ধ জগহরিমুড়া

আগরতলা, ২২ জুলাই: আগরতলার জগহরিমুড়া এলাকায় খেলাধুলা করে বাড়ি ফেরার পর এক যুবকের আকস্মিক মৃত্যুর ঘটনায় এলাকাজুড়ে শোকের ছায়া নেমে এসেছে। মৃতের নাম প্রীতম্বর কর (২৬)।পরিবার সূত্রে জানা গেছে, প্রতিদিনের মতো খেলাধুলা শেষে বাড়ি ফিরে হঠাৎ অসুস্থ হয়ে পড়েন প্রীতম্বর। পরিবারের সদস্যরা দ্রুত তাঁকে হাসপাতালে নিয়ে যাওয়ার উদ্যোগ নিলেও তাঁর অবস্থার দ্রুত অবনতি ঘটে। পরে চিকিৎসকরা তাঁকে মৃত ঘোষণা করেন।এই অকাল মৃত্যুতে পরিবারের সদস্যরা ভেঙে পড়েছেন। খবর ছড়িয়ে পড়তেই আত্মীয়-স্বজন, প্রতিবেশী ও পরিচিতরা বাড়িতে ভিড় জমান এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানান।মৃত্যুর সঠিক কারণ জানতে প্রয়োজনীয় আইনি ও চিকিৎসা প্রক্রিয়া চলছে। চিকিৎসকদের রিপোর্ট পাওয়ার পরই মৃত্যুর প্রকৃত কারণ সম্পর্কে নিশ্চিত হওয়া যাবে। যুবকের আকস্মিক প্রয়াণে গোটা এলাকায় গভীর শোকের পরিবেশ বিরাজ করছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *