NEET প্রশ্নপত্র ফাঁস মামলার দ্রুত নিষ্পত্তির লক্ষ্যে ফাস্ট-ট্র্যাক কোর্ট গঠনের জন্য প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির ঘোষণাকে স্বাগত জানিয়েছেন ত্রিপুরার মুখ্যমন্ত্রী অধ্যাপক (ড.) মানিক সাহা।বৃহস্পতিবার এক অনুষ্ঠানে সাংবাদিকদের মুখোমুখি হয়ে মুখ্যমন্ত্রী বলেন, প্রধানমন্ত্রী শিক্ষার্থীদের স্বার্থকে সর্বোচ্চ গুরুত্ব দিয়েই এই গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিয়েছেন। এতে দোষীদের বিরুদ্ধে দ্রুত বিচার প্রক্রিয়া সম্পন্ন হবে এবং শিক্ষার্থীদের আস্থা আরও দৃঢ় হবে বলে তিনি আশা প্রকাশ করেন।এদিকে, বিরোধীদের সমালোচনার জবাবে মুখ্যমন্ত্রী বলেন, “কিছু মানুষ ঘোলা জলে মাছ ধরার চেষ্টা করছেন।” তাঁর দাবি, বিষয়টি নিয়ে অযথা বিভ্রান্তি ছড়ানোর চেষ্টা করা হচ্ছে, কিন্তু কেন্দ্রীয় সরকার স্বচ্ছ তদন্ত ও দ্রুত বিচার নিশ্চিত করতে প্রতিশ্রুতিবদ্ধ।প্রধানমন্ত্রীর এই পদক্ষেপের প্রশংসা করে মুখ্যমন্ত্রী বলেন, শিক্ষাব্যবস্থায় স্বচ্ছতা ও জবাবদিহিতা বজায় রাখতে কেন্দ্র সরকার প্রয়োজনীয় সব ব্যবস্থা গ্রহণ করছে।
‘ঘোলা জলে মাছ ধরার চেষ্টা চলছে’— NEET ইস্যুতে বিরোধীদের কটাক্ষ, প্রধানমন্ত্রীর সিদ্ধান্তকে স্বাগত মুখ্যমন্ত্রীর
