রাজধানী আগরতলার নগর পরিকাঠামোকে আরও উন্নত ও আধুনিক করে তুলতে আগরতলা মিউনিসিপ্যাল কর্পোরেশন (AMC)-এর একাধিক উন্নয়নমূলক প্রকল্পের উদ্বোধন করেন মুখ্যমন্ত্রী অধ্যাপক (ড.) মানিক সাহা।বৃহস্পতিবার আয়োজিত অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী বিভিন্ন নাগরিক পরিষেবা ও অবকাঠামো উন্নয়ন সংক্রান্ত প্রকল্পের আনুষ্ঠানিক উদ্বোধন করেন। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন আগরতলার মেয়র তথা বিধায়ক দীপক মজুমদার, AMC-র কর্পোরেটররা, প্রশাসনের ঊর্ধ্বতন আধিকারিক এবং অন্যান্য বিশিষ্ট অতিথিরা।এদিন মুখ্যমন্ত্রী বলেন, রাজ্য সরকার নাগরিকদের উন্নত পরিষেবা নিশ্চিত করতে ধারাবাহিকভাবে কাজ করে চলেছে। আধুনিক ও পরিচ্ছন্ন আগরতলা গড়ে তুলতে এই ধরনের উন্নয়নমূলক প্রকল্প গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে বলেও তিনি উল্লেখ করেন। অনুষ্ঠানে উপস্থিত অন্যান্য অতিথিরাও শহরের সামগ্রিক উন্নয়নে এই প্রকল্পগুলোর গুরুত্ব তুলে ধরেন।
আগরতলার উন্নয়নে নতুন গতি, AMC-র একাধিক প্রকল্পের উদ্বোধন করলেন মুখ্যমন্ত্রী
