আগরতলায় টানা চতুর্থ দিনের মতো কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের দাবিতে বিক্ষোভে সামিল হলেন তরুণ-যুবকরা। বৃহস্পতিবার সার্কিট হাউস এলাকায় বিক্ষোভ কর্মসূচিতে অংশ নিয়ে আন্দোলনকারীরা শিক্ষামন্ত্রীর বিরুদ্ধে বিভিন্ন স্লোগান দেন এবং অবিলম্বে তাঁর পদত্যাগের দাবি জানান।বিক্ষোভকারীদের অভিযোগ, দেশের শিক্ষা ব্যবস্থা ও সাম্প্রতিক বিভিন্ন ইস্যুতে কেন্দ্রীয় শিক্ষামন্ত্রীর ভূমিকা প্রশ্নের মুখে পড়েছে। তাই নৈতিক দায় স্বীকার করে তাঁর পদত্যাগ করা উচিত।বিক্ষোভ ঘিরে সার্কিট হাউস এলাকায় নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়। ঘটনাস্থলে মোতায়েন ছিল পুলিশ ও নিরাপত্তা বাহিনী। আন্দোলনকারীরা জানান, দাবি পূরণ না হওয়া পর্যন্ত তাদের আন্দোলন অব্যাহত থাকবে।
চতুর্থ দিনেও উত্তাল আগরতলা, শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের দাবিতে যুবদের বিক্ষোভ
