Headlines

ধর্মনগরে জাতীয় সড়ক অবরোধে কংগ্রেস, পুলিশি হস্তক্ষেপে আটক একাধিক নেতা-কর্মী

উত্তর ত্রিপুরার ধর্মনগরে বিভিন্ন দাবিকে সামনে রেখে জাতীয় সড়ক অবরোধ করে বিক্ষোভে নামে কংগ্রেস। কর্মসূচিকে কেন্দ্র করে এলাকায় উত্তেজনার সৃষ্টি হয়।অবরোধের জেরে যান চলাচল ব্যাহত হলে পরিস্থিতি নিয়ন্ত্রণে নামে ধর্মনগর পুলিশ ও প্রশাসন। পরে বিক্ষোভকারীদের সড়ক থেকে সরিয়ে দিতে পুলিশ অভিযান চালায়। অভিযোগ, এই সময় কংগ্রেসের একাধিক নেতা-কর্মীকে জোরপূর্বক আটক করে পুলিশ ভ্যানে তুলে নিয়ে যাওয়া হয়।কংগ্রেসের দাবি, তাদের গণতান্ত্রিক আন্দোলন দমন করতেই পুলিশ এই পদক্ষেপ নিয়েছে। অন্যদিকে, প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, সাধারণ মানুষের ভোগান্তি কমাতে এবং আইন-শৃঙ্খলা বজায় রাখতেই প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হয়েছে।ঘটনাকে ঘিরে ধর্মনগর জুড়ে রাজনৈতিক উত্তেজনা ছড়িয়ে পড়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *