চড়িলামের আড়ালিয়া এলাকার ১০১ বছর বয়সী প্রবীণ কানু মিয়া দুই মাসের বৃদ্ধ ভাতার ৪ হাজার টাকা তুলে বাড়ি ফেরার পথে রাজ্যের মুখ্যমন্ত্রী অধ্যাপক (ড.) মানিক সাহাকে ধন্যবাদ জানান।বৃহস্পতিবার চড়িলাম গ্রামীণ ব্যাংক শাখা থেকে ভাতার টাকা তুলে তিনি বলেন, নিয়মিত এই সরকারি সহায়তা পেয়ে তিনি অত্যন্ত খুশি। তাঁর মতে, এই ভাতা দৈনন্দিন জীবনের বিভিন্ন প্রয়োজন মেটাতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে।সবচেয়ে উল্লেখযোগ্য বিষয়, শতবর্ষ পেরিয়েও কানু মিয়া এখনও একাই প্রায় দুই কিলোমিটার পথ হেঁটে ব্যাংকে আসেন এবং ভাতার টাকা তুলে নিজেই বাড়ি ফিরে যান। তাঁর এই আত্মনির্ভরতা ও মানসিক দৃঢ়তা উপস্থিত অনেকের কাছেই অনুপ্রেরণার উদাহরণ হয়ে উঠেছে।স্থানীয়দের কথায়, এত বেশি বয়সেও কানু মিয়ার চলাফেরা ও আত্মবিশ্বাস সত্যিই বিস্ময়কর। তাঁর এই উদ্যম এলাকায় প্রশংসা কুড়িয়েছে।
১০১ বছরেও স্বাবলম্বী! ভাতা পেয়ে মুখ্যমন্ত্রীকে ধন্যবাদ জানালেন আড়ালিয়ার কানু মিয়া
