Headlines

নারী নির্যাতনের প্রতিবাদে ডুকলিতে গণমিছিল, কঠোর পদক্ষেপের দাবি গণতান্ত্রিক নারী সমিতির

রাজ্যে ক্রমবর্ধমান নারী নির্যাতনের ঘটনার প্রতিবাদে বৃহস্পতিবার সারা ভারত গণতান্ত্রিক নারী সমিতির (AIDWA) ডুকলি মহকুমা কমিটির উদ্যোগে এক প্রতিবাদ মিছিল ও সভার আয়োজন করা হয়। কর্মসূচিতে সংগঠনের সদস্য-সমর্থকদের পাশাপাশি বিভিন্ন স্তরের নেতৃত্ব উপস্থিত ছিলেন।মিছিল শেষে অনুষ্ঠিত সভায় বক্তব্য রাখেন সংগঠনের সর্বভারতীয় নেত্রী ও প্রাক্তন সাংসদ ঝর্ণা দাস বৈদ্য, রাজ্য সম্পাদিকা স্বপ্না দত্ত এবং ডুকলি মহকুমা কমিটির সম্পাদিকা রূমা দত্তসহ অন্যান্য নেতৃবৃন্দ।বক্তারা রাজ্যে নারী নির্যাতনের ঘটনায় উদ্বেগ প্রকাশ করে নারীদের নিরাপত্তা নিশ্চিত করতে কার্যকর পদক্ষেপ গ্রহণের দাবি জানান। পাশাপাশি দোষীদের দ্রুত আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি তোলেন।সংগঠনের পক্ষ থেকে জানানো হয়, নারী নিরাপত্তা, সমঅধিকার এবং সামাজিক ন্যায়বিচারের দাবিতে আগামী দিনেও এ ধরনের গণআন্দোলন ও সচেতনতামূলক কর্মসূচি অব্যাহত থাকবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *