Headlines

সোনামুড়া-আগরতলা সড়কে ‘মরণফাঁদ’! ইন্দিরানগরের বিশাল গর্তে বাড়ছে দুর্ঘটনার আশঙ্কা

সোনামুড়া-আগরতলা সংযোগকারী অন্যতম ব্যস্ততম প্রধান সড়কের ইন্দিরানগর এলাকায় তৈরি হয়েছে একটি বড় গর্ত। স্থানীয়দের অভিযোগ, দীর্ঘদিন ধরে গর্তটি মেরামত না হওয়ায় প্রতিদিন দুর্ঘটনার ঝুঁকি নিয়ে চলাচল করতে হচ্ছে সাধারণ মানুষ ও যানবাহন চালকদের।স্থানীয় সূত্রে জানা গেছে, গর্তটি এড়াতে গিয়ে প্রায়ই ছোট-বড় দুর্ঘটনা ঘটছে। বিশেষ করে মোটরসাইকেল আরোহীরা নিয়ন্ত্রণ হারিয়ে অন্য যানবাহনের সঙ্গে সংঘর্ষে জড়িয়ে পড়ছেন। এছাড়া জরুরি পরিষেবার অ্যাম্বুলেন্স ও রোগী পরিবহনের ক্ষেত্রেও এই রাস্তা বড় বাধা হয়ে দাঁড়িয়েছে।বর্ষার সময় পরিস্থিতি আরও বিপজ্জনক হয়ে ওঠে। বৃষ্টির জল জমে গর্তটি ঢেকে যাওয়ায় চালকদের পক্ষে তা বুঝে ওঠা কঠিন হয়ে পড়ে। ফলে অনেক সময় গর্তে চাকা পড়ে যানবাহন দুর্ঘটনার শিকার হচ্ছে। রাতের অন্ধকারে ঝুঁকি আরও বেড়ে যায় বলে অভিযোগ।প্রতিদিন হাজার হাজার মানুষ ও অসংখ্য যানবাহন এই সড়ক ব্যবহার করলেও এখনও পর্যন্ত গর্তটি মেরামতের উদ্যোগ চোখে পড়েনি বলে দাবি স্থানীয়দের। দ্রুত রাস্তা সংস্কার করে সম্ভাব্য বড় দুর্ঘটনা এড়াতে সংশ্লিষ্ট দপ্তরের জরুরি হস্তক্ষেপের দাবি জানিয়েছেন এলাকাবাসী ও নিয়মিত যাতায়াতকারী চালকরা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *