Headlines

২৭ জুলাই থেকে বিলোনিয়ায় সাঁই বাবার বাৎসরিক মহোৎসব, চার দিনব্যাপী ভক্ত মিলনের আয়োজন

দক্ষিণ ত্রিপুরার বিলোনিয়া মহকুমার মাইছড়া-কলাবাড়িয়ায় অবস্থিত শ্রীশ্রী সাঁই বাবা মন্দিরে আগামী ২৭ জুলাই থেকে শুরু হচ্ছে সাঁই বাবার বাৎসরিক মহোৎসব ও ভক্ত মিলন–২০২৬। চার দিনব্যাপী এই ধর্মীয় উৎসবকে ঘিরে ইতোমধ্যেই শুরু হয়েছে ব্যাপক প্রস্তুতি। রাজ্যের বিভিন্ন প্রান্তের পাশাপাশি দূর-দূরান্ত থেকেও হাজার হাজার ভক্তের সমাগমের আশা করছেন আয়োজকরা।মহোৎসবের সূচনা হবে ২৭ জুলাই, সোমবার সন্ধ্যায় গঙ্গাআনয়ন অনুষ্ঠানের মাধ্যমে। এরপর শুরু হবে অখণ্ড নামকীর্তন। ২৮ জুলাই, মঙ্গলবার সারাদিন চলবে ভক্তিমূলক নামসংকীর্তন। ২৯ জুলাই, বুধবার গুরু পূর্ণিমা উপলক্ষে বিশেষ পূজা-অর্চনার পাশাপাশি দুপুর ২টা থেকে ভক্তদের মধ্যে মহাপ্রসাদ বিতরণ করা হবে। ৩০ জুলাই, বৃহস্পতিবার সকালে নগর পরিক্রমার মধ্য দিয়ে মহোৎসবের সমাপ্তি ঘটবে।প্রতি বছরের মতো এবারও রাজ্য ও বাইরের প্রখ্যাত কীর্তনীয়া দল ভক্তিমূলক নামসংকীর্তন পরিবেশন করবেন। ফলে মন্দির প্রাঙ্গণ এক বৃহৎ ভক্তসমাবেশ ও আধ্যাত্মিক মিলনমেলায় পরিণত হবে বলে আশা প্রকাশ করেছেন উদ্যোক্তারা।সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে মহোৎসব কমিটির সহ-সম্পাদক বিশ্বজিৎ দাস জানান, এই উৎসব শুধুমাত্র একটি ধর্মীয় অনুষ্ঠান নয়, বরং ভ্রাতৃত্ব, সম্প্রীতি ও আধ্যাত্মিক চেতনার এক মহামিলন। তিনি রাজ্যের সর্বস্তরের ধর্মপ্রাণ মানুষকে মহোৎসবে অংশগ্রহণ করে সাঁই বাবার আশীর্বাদ লাভ এবং মহাপ্রসাদ গ্রহণের আন্তরিক আহ্বান জানান।এ সময় উপস্থিত ছিলেন মহোৎসব কমিটির সম্পাদক অরুণ মজুমদার, সহ-সভাপতি সুব্রত দাস, অনিল মজুমদার-সহ অন্যান্য সদস্যরা। আয়োজকদের দাবি, স্বর্গীয় জগদীশ চন্দ্র মজুমদার-এর আদর্শ ও নির্দেশনা অনুসরণ করে প্রতি বছরের মতো এবারও সুষ্ঠু, শৃঙ্খলাপূর্ণ ও ভাবগম্ভীর পরিবেশে মহোৎসব আয়োজনের জন্য সব ধরনের প্রস্তুতি সম্পন্ন করা হচ্ছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *