Headlines

খার্চি পূজায় ২৯ বছরের ঐতিহ্য বজায় রেখে কুমার পূজা, শান্তি কালী সেবাশ্রমের অনন্য উদ্যোগ

ত্রিপুরার ঐতিহ্যবাহী খার্চি পূজা উপলক্ষে প্রতি বছরের মতো এবারও পুরাতন আগরতলার চৌদ্দ দেবতা মন্দিরে কুমার পূজা সম্পন্ন করল শান্তি কালী সেবাশ্রম অল ত্রিপুরা কমিটি। জগতের শান্তি, সমৃদ্ধি ও সর্বজনের কল্যাণ কামনায় আয়োজিত এই বিশেষ পূজা টানা ২৯ বছর ধরে অনুষ্ঠিত হয়ে আসছে।কমিটির পক্ষ থেকে জানানো হয়, ১৯৯৭ সাল থেকে শুরু হওয়া এই কুমার পূজার ধারাবাহিকতা ২০২৬ সালেও বজায় রয়েছে। এবারের পূজায় ২১ জন অবিবাহিত যুবক (কুমার) অংশগ্রহণ করেন। পূজার সমস্ত আচার-অনুষ্ঠান ও আনুষঙ্গিক আয়োজনও সম্পূর্ণভাবে এই কুমারদের দ্বারাই সম্পন্ন করা হয়, যা এই পূজার অন্যতম বৈশিষ্ট্য।খার্চি পূজার অন্যতম গুরুত্বপূর্ণ এই ধর্মীয় আচারকে ঘিরে সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে শান্তি কালী সেবাশ্রমের মহারাজ কুমার পূজার ইতিহাস, ঐতিহ্য ও ধর্মীয় তাৎপর্য তুলে ধরেন। তিনি বলেন, এই পূজা কেবল একটি ধর্মীয় আচার নয়, বরং সমাজে ঐক্য, শৃঙ্খলা ও মানবকল্যাণের বার্তা বহন করে।এ সময় উপস্থিত ছিলেন শান্তি কালী সেবাশ্রম অল ত্রিপুরা কমিটির সদস্যরা, ত্রিপুর ক্ষত্রিয় সমাজের সভাপতি ও সম্পাদক-সহ অন্যান্য সদস্য এবং পশ্চিম ত্রিপুরা জেলা পরিষদের ভারপ্রাপ্ত সভাধিপতি বিশ্বজিৎ শীল। অনুষ্ঠানে অংশগ্রহণকারীরা খার্চি পূজার এই প্রাচীন ঐতিহ্য সংরক্ষণ ও আগামী প্রজন্মের কাছে পৌঁছে দেওয়ার ওপর গুরুত্বারোপ করেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *