Headlines

বালুবোঝাই ট্রিপারের বেপরোয়া গতি, বিশালগড়-গোলাঘাটি সড়কে দুর্ঘটনা

বিশালগড়, ২৮ জুলাই: বালুবোঝাই ট্রিপারের বেপরোয়া গতির অভিযোগকে ঘিরে ফের চাঞ্চল্য ছড়াল বিশালগড়-গোলাঘাটি সড়কে। মঙ্গলবার তালতলা এলাকায় একটি বালুবোঝাই ট্রিপার দুর্ঘটনার কবলে পড়ে।স্থানীয় প্রত্যক্ষদর্শীদের দাবি, অতিরিক্ত গতির কারণেই নিয়ন্ত্রণ হারিয়ে দুর্ঘটনাটি ঘটে। ভোররাত থেকে গোলাঘাটি-সহ আশপাশের এলাকায় একাধিক বালুবোঝাই গাড়ির দ্রুতগতিতে চলাচল নিয়ে দীর্ঘদিন ধরেই ক্ষোভ রয়েছে সাধারণ মানুষের মধ্যে।স্থানীয়দের অভিযোগ, বালু পরিবহনকারী গাড়িগুলি নিয়ন্ত্রণহীনভাবে চলাচল করায় পথচারী ও সাধারণ যানবাহনের যাত্রীরা ঝুঁকির মধ্যে পড়ছেন। পাশাপাশি এলাকায় অবৈধভাবে বালু উত্তোলনের অভিযোগও তুলেছেন বাসিন্দারা। তাদের দাবি, এর ফলে পরিবেশের ক্ষতি হওয়ার পাশাপাশি ভবিষ্যতে বাড়িঘর ক্ষতিগ্রস্ত হওয়া এবং জলমগ্নতার আশঙ্কা তৈরি হচ্ছে।ঘটনার পর এলাকাবাসী বালুবোঝাই গাড়ির গতি নিয়ন্ত্রণ, অবৈধ বালু উত্তোলন বন্ধ এবং সংশ্লিষ্ট দপ্তরের নজরদারি বাড়ানোর দাবি জানিয়েছেন। দুর্ঘটনার বিষয়ে বিস্তারিত তথ্য এখনও জানা যায়নি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *