Headlines

ক্রাইম ব্রাঞ্চ–পুলিশের যৌথ অভিযানে ধ্বংস ২ লক্ষ গাঁজার চারা, বাজারমূল্য প্রায় ২৪ লক্ষ টাকা

নিজস্ব প্রতিনিধি: মাদকবিরোধী অভিযানে বড় সাফল্য পেল আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। বুধবার দুপুরে ক্রাইম ব্রাঞ্চ ও সিপাহীজলা জেলা পুলিশের যৌথ উদ্যোগে কলমচৌড়া থানার অন্তর্গত মানিক্য নগর এলাকায় বিশেষ অভিযান চালিয়ে বিপুল পরিমাণ গাঁজার নার্সারি ধ্বংস করা হয়।অভিযান চলাকালীন প্রায় ২ লক্ষ গাঁজা গাছের চারা নষ্ট করা হয়। প্রশাসনের প্রাথমিক অনুমান অনুযায়ী, ধ্বংস করা ওই গাঁজার চারাগুলির সম্ভাব্য বাজারমূল্য প্রায় ২৪ লক্ষ টাকা।মাদক চাষ ও পাচার রুখতে ভবিষ্যতেও এ ধরনের অভিযান আরও জোরদার করা হবে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে। প্রশাসনের এই পদক্ষেপকে ঘিরে এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *