Headlines

দুই বছরেও মেলেনি সংস্কার, বেহাল রাস্তায় ক্ষোভে ফুঁসছেন গুলিরাইবাড়ির বাসিন্দারা

নিজস্ব প্রতিনিধি: দীর্ঘদিন ধরে সংস্কারের অভাবে বেহাল অবস্থায় পড়ে রয়েছে জম্পুইজলা ব্লকের গুলিরাইবাড়ি ভিলেজ এলাকার প্রধান সড়ক। প্রায় দুই বছর ধরে রাস্তার দুরবস্থার কারণে চরম ভোগান্তির শিকার হচ্ছেন স্থানীয় বাসিন্দা ও যানবাহন চালকরা।এলাকাবাসীর অভিযোগ, বর্ষাকালে রাস্তার অবস্থা আরও খারাপ হয়ে পড়ে। বড় বড় গর্ত, কাদাজল ও ভাঙাচোরা অংশের কারণে প্রতিদিনই ঝুঁকি নিয়ে চলাচল করতে হচ্ছে। এতে সাধারণ মানুষ, স্কুল-কলেজগামী পড়ুয়া এবং জরুরি পরিষেবার যানবাহনও সমস্যার মুখে পড়ছে।স্থানীয়দের দাবি, একাধিকবার প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করা হলেও এখনও পর্যন্ত রাস্তা সংস্কারের কোনও কার্যকর উদ্যোগ নেওয়া হয়নি। ফলে ক্ষোভ বাড়ছে এলাকাবাসীর মধ্যে।এলাকাবাসী দ্রুত রাস্তার সংস্কারের উদ্যোগ নেওয়ার জন্য সংশ্লিষ্ট প্রশাসনের কাছে দাবি জানিয়েছেন, যাতে সাধারণ মানুষের দীর্ঘদিনের দুর্ভোগের অবসান ঘটে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *