Headlines

বোধজংনগরে নতুন শিল্পের সূচনা, ডেস্টিনেশন ত্রিপুরা কনক্লেভের ২০ দিনের মধ্যেই চালু ট্রান্সফরমার কারখানা

নিজস্ব প্রতিনিধি: ডেস্টিনেশন ত্রিপুরা বিজনেস কনক্লেভ–২০২৬-এর সফল বাস্তবায়নের ধারাবাহিকতায় শিল্পায়নের পথে আরও এক গুরুত্বপূর্ণ পদক্ষেপ নিল রাজ্য। কনক্লেভে সমঝোতা স্মারক (MoU) স্বাক্ষরের মাত্র ২০ দিনের মধ্যেই বোধজংনগর শিল্প নগরীতে ডিস্ট্রিবিউশন ও পাওয়ার ট্রান্সফরমার উৎপাদনকারী মেসার্স ইলেক্ট্রো ট্রান্স ইন্ডাস্ট্রিস-এর শুভ সূচনা অনুষ্ঠিত হয়।বুধবার খয়েরপুরের বোধজংনগর শিল্প নগরীতে আয়োজিত অনুষ্ঠানে কারখানাটির উদ্বোধন করেন ত্রিপুরা স্টেট ইলেকট্রিসিটি কর্পোরেশন লিমিটেড (TSECL)-এর ব্যবস্থাপক অধিকর্তা বিশ্বজিৎ বসু।অনুষ্ঠানে বক্তারা জানান, নতুন এই শিল্পপ্রতিষ্ঠান চালু হওয়ার ফলে রাজ্যে শিল্প বিনিয়োগের পরিবেশ আরও শক্তিশালী হবে। একই সঙ্গে কর্মসংস্থান সৃষ্টি এবং বিদ্যুৎ অবকাঠামো খাতে উৎপাদন বৃদ্ধিতে এই কারখানা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে বলে আশা প্রকাশ করা হয়।ডেস্টিনেশন ত্রিপুরা বিজনেস কনক্লেভ–২০২৬-এ স্বাক্ষরিত বিনিয়োগ চুক্তির দ্রুত বাস্তবায়নের এটি একটি উল্লেখযোগ্য দৃষ্টান্ত বলে সংশ্লিষ্ট মহলের অভিমত। নতুন এই শিল্প ইউনিটের মাধ্যমে বোধজংনগর শিল্প নগরীতে শিল্পায়নের গতি আরও বাড়বে বলেও আশা করা হচ্ছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *