নিজস্ব প্রতিনিধি: চাকরির পরীক্ষার প্রশ্নপত্র ফাঁসের অভিযোগকে কেন্দ্র করে বুধবার স্বাস্থ্য অধিকর্তার দফতরে বিক্ষোভ প্রদর্শন ও স্মারকলিপি প্রদান করে বামপন্থী ছাত্র-যুব সংগঠনের প্রতিনিধিরা।সংগঠনের অভিযোগ, নিয়োগ প্রক্রিয়ায় স্বচ্ছতা ও নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন উঠেছে। প্রশ্নপত্র ফাঁসের ঘটনায় দোষীদের চিহ্নিত করে কঠোর শাস্তি, ঘটনার নিরপেক্ষ তদন্ত এবং ভবিষ্যতে এ ধরনের অনিয়ম রোধে কার্যকর ব্যবস্থা গ্রহণের দাবি জানানো হয়।বিক্ষোভকারীরা বলেন, চাকরিপ্রার্থীদের ভবিষ্যতের সঙ্গে কোনও ধরনের অনিয়ম বরদাস্ত করা হবে না। দ্রুত তদন্ত সম্পন্ন করে দায়ীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ এবং স্বচ্ছ নিয়োগ প্রক্রিয়া নিশ্চিত করার আহ্বান জানান তারা।পরে সংগঠনের একটি প্রতিনিধি দল স্বাস্থ্য অধিকর্তার কাছে স্মারকলিপি জমা দিয়ে বিষয়টি গুরুত্ব সহকারে বিবেচনার আবেদন জানায়।
প্রশ্নপত্র ফাঁসের অভিযোগে স্বাস্থ্য অধিকর্তার দফতরে বাম ছাত্র-যুব সংগঠনের বিক্ষোভ ও স্মারকলিপি
