Headlines

সমৃদ্ধি ৩.০ বাস্তবায়নে প্রশাসনের কড়া নজর, ভার্চুয়াল বৈঠকে অগ্রগতি পর্যালোচনা

আগরতলা, ৩১ জুলাই: সমৃদ্ধি ৩.০ অভিযানের সফল বাস্তবায়ন নিশ্চিত করতে পশ্চিম ত্রিপুরা জেলা প্রশাসনের উদ্যোগে শুক্রবার এক গুরুত্বপূর্ণ ভার্চুয়াল পর্যালোচনা বৈঠক অনুষ্ঠিত হয়েছে। জেলা শাসক ও জেলা সমাহর্তার কার্যালয়ের ভিডিও কনফারেন্স কক্ষ থেকে আয়োজিত এই বৈঠকে ব্লকভিত্তিক অগ্রগতি, কর্মদক্ষতা এবং বাস্তবায়নের বর্তমান পরিস্থিতি খতিয়ে দেখা হয়।অতিরিক্ত জেলা শাসকের সভাপতিত্বে অনুষ্ঠিত বৈঠকে জেলার বিভিন্ন ব্লকের আধিকারিক, ত্রিপুরা রুরাল লাইভলিহুড মিশন (TRLM)-এর প্রতিনিধি, বিভিন্ন ব্যাংকের কর্মকর্তা এবং সংশ্লিষ্ট দপ্তরের প্রতিনিধিরা অংশ নেন।বৈঠকে সমৃদ্ধি ৩.০ অভিযানের আওতায় নির্ধারিত লক্ষ্যমাত্রা অর্জনের অগ্রগতি পর্যালোচনার পাশাপাশি কোথায় আরও উন্নতির সুযোগ রয়েছে, তা নিয়ে বিস্তারিত আলোচনা হয়। সরকারি পরিষেবার সুফল দ্রুত ও কার্যকরভাবে সাধারণ মানুষের কাছে পৌঁছে দিতে দপ্তরগুলির মধ্যে সমন্বয় আরও জোরদার করার ওপর বিশেষ গুরুত্ব দেওয়া হয়।বৈঠকের শেষে ব্লক স্তরে কর্মদক্ষতা বৃদ্ধি, কাজের গতি ত্বরান্বিত করা এবং সমৃদ্ধি ৩.০ অভিযানের সফল বাস্তবায়নে প্রয়োজনীয় নির্দেশনা প্রদান করা হয়। জেলা প্রশাসনের আশা, সকল দপ্তরের সমন্বিত প্রচেষ্টায় এই অভিযানের সুফল আরও দ্রুত তৃণমূল স্তরের মানুষের কাছে পৌঁছে যাবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *